13 C
New York

ইরানের রণতরীতে মার্কিন হামলা! ‘ভারতই সাহায্যের হাত বাড়িয়েছিল…’ স্বীকার করল তেহরান

Must Read

ওয়েব ডেস্ক: ভারত মহাসাগরে (Indian Ocean) ইরানের (Iran) রণতরী IRINS ডেনা-য় হামলা নিয়ে এই প্রথম মুখ খুলল তেহরান (Tehran)। ইরানের দাবি, এই চরম বিপদের সময় ‘বন্ধু’ ভারতই (India) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। শনিবার এক সাক্ষাৎকারে একথা জানান ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি (Muhammed Fathali)। তাঁর দাবি, “ভারত সরকার সত্যিই আমাদের সাহায্য করেছিল। ঘটনার পর তারা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের অনুরোধও গ্রহণ করে।”

এদিন শ্রীলঙ্কার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে কূটনৈতিক ভঙ্গিতেই তা এড়িয়ে যান ফাথালি। বলেন, “আমি কেবল ইরান ও ভারতের সম্পর্ক (India-Iran Relationship) নিয়েই কথা বলতে পারি। তৃতীয় দেশের বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়।”

আরও পড়ুন: আমেরিকার সামনে ‘ঝুঁকেগা নেহি’! এবার ইরানের টার্গেট ইরাকের মার্কিন দূতাবাস

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ IRINS ডেনা। মহড়া শেষে ইরানে ফেরার পথে গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে মার্কিন ডুবোজাহাজের হামলার মুখে পড়ে জাহাজটি। ডুবন্ত অবস্থাতেই জাহাজ থেকে বিপদসংকেত পাঠানো হয়। পরে শ্রীলঙ্কার নৌসেনা ৩২ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ৮৭ জনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১৪৮।

এই ঘটনার পর কূটনৈতিক মহলে জল্পনা ছিল, ভারত মহাসাগরে ভারতের অতিথি যুদ্ধজাহাজের উপর হামলা হলেও কেন চুপ ছিল মোদি সরকার? যদিও ইরানের রাষ্ট্রদূতের বক্তব্যে স্পষ্ট, পর্দার আড়ালে সাহায্যের হাত বাড়িয়েছিল নয়াদিল্লি।

এদিকে, ওই ঘটনার পর কোচিতে আশ্রয় দেওয়া হয় আরও এক ইরানি যুদ্ধজাহাজ IRIS লাভানকে। সূত্রের খবর, সম্প্রতি বিশেষ বিমানে জাহাজটির ১০০ জন ক্রু সদস্য কোচি থেকে দেশে ফিরেছেন। তবে রণতরী এবং বাকি ক্রুরা এখনও ভারতে রয়েছেন।

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This