শারজায় কর্নাটকের বাসিন্দার রহস্যমৃত্যু, দেহ ৯ টুকরো উদ্ধারের দাবি, নিখোঁজ স্ত্রী ও ছেলে

Must Read

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) বাসিন্দা এক ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) শারজায়। পরিবারের দাবি, নিখোঁজ ওই ব্যক্তির দেহ গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয়েছে। দেহটি নয়টি টুকরো করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় মৃতের স্ত্রী ও ছেলের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও পরিবারের তরফে জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের শেষ দিকে ওই ব্যক্তির সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল। পরে তাঁর ফোন থেকে অসুস্থ থাকার বার্তা পাঠানো হয়। কিন্তু সেই বার্তা নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ তৈরি হয়। খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি ভারতে ফিরে আসেননি। এরপর শারজা পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

আরও খবর :  ডিসেম্বরে আমেরিকা যেতে পারেন মোদি, জি২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

পরিবারের দাবি, ১২ অগস্ট ওমানের দিকে যাওয়া একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়ির ডিকি থেকে দেহ উদ্ধার হয়। দেহের বুকে আঘাতের চিহ্ন ছিল বলেও অভিযোগ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঘটনার বিষয়ে এখনও তদন্ত চলছে।

মৃতের স্ত্রী ও দশম শ্রেণির পড়ুয়া ছেলের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি পরিবারের। আবাসনের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে লাগেজ নিয়ে যেতে দেখা গিয়েছে বলেও জানানো হয়েছে। ঘটনার বিষয়ে শারজা পুলিশের কাছ থেকে বিস্তারিত সরকারি তথ্যের অপেক্ষায় রয়েছে কর্নাটক পুলিশ।

Latest News

বিদেশি মুদ্রা বিনিময়ের নামে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরে ইডির তল্লাশি

ওয়েব ডেস্ক : কলকাতায় (kolkata) ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসার আড়ালে আর্থিক অনিয়ম...

More Articles Like This