ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) আজমগড়ে ভয়াবহ ঘটনা। স্ত্রী এবং দুই পুরোহিতকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে অরবিন্দ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, এরপর নিজের তিন সন্তানকে ঘরের ভিতরে পণবন্দি করে রাখে অভিযুক্ত। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। বাড়ি ঘিরে ফেলা হয়।
অভিযুক্তের সঙ্গে কথা বলে সন্তানদের নিরাপদে মুক্ত করার চেষ্টা করে পুলিশ (Police)। প্রায় সাত ঘণ্টা ধরে আলোচনা চললেও সন্তানদের ছাড়তে রাজি হয়নি অরবিন্দ। এর মধ্যেই ঘরের ভিতর থেকে ফের গুলির শব্দ শোনা যায়।
আরও খবর : ব্যাঙ্ক ধর্মঘট আদৌ হবে? স্বস্তি মিলবে গ্রাহকদের? দেখুন বিগ আপডেট
তার পরেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে দরজা ভেঙে ঘরে ঢোকেন আধিকারিকরা। অভিযোগ, সেই সময় রিভলভার থেকে গুলি চালায় অরবিন্দ। পাল্টা গুলি চালায় পুলিশ। অভিযুক্ত নিজের বড় মেয়েকে ঢাল করে অভিযুক্ত আত্মরক্ষার চেষ্টা করে।
তবে পুলিশের গুলিতে আহত হয় সে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখান থেকেই বিবাদের সূত্রপাত বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
