Forbidden

You don't have permission to access th1s resource.

ভূস্বর্গে ফের অনুপ্রবেশের চেষ্টা! রুখে দিল সেনা - KolkataTV
33.6 C
Kolkata

ভূস্বর্গে ফের অনুপ্রবেশের চেষ্টা! রুখে দিল সেনা

Must Read

ওয়েব ডেস্ক : ফের ভূস্বর্গে (Jammu and Kashmir) অনুপ্রবেশের চেষ্টা! কিন্তু, জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। এই ঘটনায় পাকিস্তানের এক জঙ্গি নিহত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে অনুপ্রবেশের খবর পেয়েছিল ভারতীয় সেনা। তার পরেই সেনার চিনার কর্পস ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Police) অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ডিগ্গি ২’।

সূত্রের তল্লাশি চালানোর সময় জঙ্গলে সন্দেহজনক কিছু দেখতে পান ভারতীয় সেনা (Indian Army)। সেদিকে এগিয়ে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাও। তাতেই এক জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। এলাকায় এখনও অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও খবর : আজই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা! কতগুলি দফায় হতে পারে ভোট? দেখুন

এর আগে গত ১০ মার্চ জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। সেবার নৌসেরা সেক্টরে এই অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। কিন্তু, সেটিও ব্যর্থ করেছিল ভারতীয় সেনা। সেবারও নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছিল এক জঙ্গির। তবে আরও এক জঙ্গির তল্লাশি চালাচ্ছিল সেনা।

এর পর ১১ মার্চ পুঞ্চ জেলা থেকে ৪ কেজি বিস্ফোরক উদ্ধার করে ভারতীয় সেনা (Indian Army)। তবে এই বিস্ফোরক উদ্ধারের সঙ্গে অনুপ্রবেশের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগে, চলতি মাসের প্রথমে পাকিস্তান থেকে ড্রোন ভারতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু সেটিও রুখে দিয়েছিল ভারত (India)।

দেখুন অন্য খবর :

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This