বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বুধবার রাতেই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ (Deep depression) ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ছ’ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়েছে সেটি। বুধবার রাতেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কোথাও ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার হাওড়ায় অতিভারী বৃষ্টির (Rain) সতর্কতাও রয়েছে।

আরও খবর :  শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গজুড়ে!

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। শুক্রবারও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। গোপালপুর থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ২৩০ কিলোমিটার। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

Latest News

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta...

More Articles Like This