রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে গোল, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের হকি দল

Must Read

ওয়েব ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে গেল ভারতের পুরুষ হকি দল। খেলার ঠিক ৫০ সেকেন্ড বাকি থাকতে জয়সূচক গোল করেন অভিষেক। খেলার ভারতের পক্ষে হয় ৪-৩। মেয়েদের হকি দল আগেই ফাইনালে উঠে গিয়েছে। ১৯৯৮ সালের পর এই প্রথমবার ভারতের পুরুষ এবং মহিলা, দুই দলই সোনার পদকের জন্য লড়বে।

ভারতকে কিন্তু চিন্তায় রাখবে রক্ষণ। কারণ ৩-০ এগিয়ে ছিল হরমনপ্রীত সিংয়ের দল। খেলার পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক। ফের পেনাল্টি কর্নার থেকে তিনিই ব্যবধান বাড়ান। দ্বিতীয় কোয়ার্টারে শিলানন্দের দুরন্ত পাস থেকে ৩-০ করেন সুখজিৎ। কিন্তু এর পরেই মনোসংযোগ হারাতে থাকে ভারতীয় দল।

আরও পড়ুন: নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

বিশ্বকাপে যেমন পাকিস্তানকে ম্যাচে ফেরার সুযোগ দিয়েছিল ভারত, এশিয়ান গেমসেও তাই ঘটল। পরপর তিনটে গোল করে সমতা ফেরায় পাকিস্তানিরা। এর মধ্যে একটা গোল পেনাল্টি কর্নার থেকে। কিন্তু বাকি দুটো গোলের ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড়াতে হবে রক্ষণের খেলোয়াড়দের। তাঁদের মনোসংযোগের অভাবেই বিপত্তি ঘটল।

এই ম্যাচের ফলাফল যে কোনও দিকে যেতে পারত। অভিষেকের ওই গোল না হলে পেনাল্টি শুট-আউট হত, তাতে যে কেউ জিততে পারত। ভাগ্য সহায় ছিল, ডি বক্সের ভিতরে গোল পোস্টের ডান দিক থেকে অভিষেকের শট একজন পাকিস্তানি খেলোয়াড়ের স্টিকে লেগে গোলে ঢুকে যায়। এবার সবকিছু ভুলে ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষ হবে মালয়েশিয়া কিংবা কোরিয়া।

Latest News

অবসর নিচ্ছেন রোনাল্ডো! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র জল্পনা

ওয়েব ডেস্ক: জাতীয় দল থেকে কি অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামাননি...

More Articles Like This