29 C
Kolkata

এমবাপের পেনাল্টিতে রক্ষা ফ্রান্সের, দুর্দান্ত লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় প্যারাগুয়ের

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে (FIFA World Cup 2026) আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হল ফ্রান্সকে (France)। শুরু থেকেই শেষ পর্যন্ত ভালো ফুটবল খেলে বিশ্বচ্যাম্পিয়নদের চাপে রেখেছিল প্যারাগুয়ে (Paraguay)। তবে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) পেনাল্টি থেকেই এল ম্যাচের একমাত্র গোল। সেই গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল ফরাসিরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়েছিলেন প্যারাগুয়ের (Paraguay) কোচ গুস্তাভো আলফারো। পাঁচ ডিফেন্ডার ও চার মিডফিল্ডার নিয়ে সাজানো দল কার্যত ফ্রান্সের আক্রমণভাগকে আটকে দেয়। প্রথমার্ধে বলের দখল এবং আক্রমণে আধিপত্য থাকলেও কোনও শটই লক্ষ্যে রাখতে পারেনি ফ্রান্স। উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে এবং ব্র্যাডলি বার্কোলা একাধিকবার আক্রমণের ছন্দ বদলানোর চেষ্টা করেন। এমবাপেও বিভিন্ন পজিশনে ঘুরে খেলেন। তবু প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সামনে বারবার ব্যর্থ হতে হয় ফরাসিদের।

আরও খবর : অবশেষে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভবের

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়াতে দূরপাল্লার শটের উপর জোর দেয় ফ্রান্স (France)। মানু কোনে এবং আদ্রিয়েন রাবিয়োর প্রচেষ্টা বারবার বিপদ তৈরি করলেও গিল দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭০ মিনিটে। বিকল্প হিসেবে মাঠে নামা ডিজ়িরে ডুয়ে দুর্দান্ত দক্ষতায় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। তাঁকে থামাতে গিয়ে ফাউল করেন প্যারাগুয়ের ডিফেন্ডাররা। প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান রেফারি। স্পট-কিক থেকে নির্ভুল শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোল পূর্ণ করেন ফরাসি তারকা। একই সংখ্যক গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত গোলসংখ্যার নিরিখে মেসির ঠিক পিছনেই উঠে এলেন এমবাপে (Kylian Mbappe)। গোল হজম করার পরও হাল ছাড়েনি প্যারাগুয়ে। শেষ মুহূর্ত পর্যন্ত সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় তারা। ম্যাচে উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। একাধিক ধাক্কাধাক্কি, ফাউল এবং হলুদ কার্ডে বারবার থমকে যায় খেলা। শেষ বাঁশি বাজার পর ফরাসি ফুটবলারদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল, এই জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্যারাগুয়ে হারলেও তাদের সংগঠিত রক্ষণ, লড়াইয়ের মানসিকতা এবং কৌশলগত শৃঙ্খলা প্রশংসা কুড়িয়েছে ফুটবল মহলে।এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে অপেক্ষা করছে মরক্কো। আশরফ হাকিমিদের বিরুদ্ধে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দেশঁর দলকে।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বের পাসপোর্ট সূচকে ধাক্কা, ১২৫তম স্থানে নেমে গেল ভারত

ওয়েব ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্টের (Passport) তালিকায় এক ধাপ পিছিয়ে গেল ভারত (India)। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (Global Passport...

More Articles Like This