দু’মাস পর সুরবদল! শুভেন্দুকে শুভেচ্ছা মমতার

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমে পরাজয় মানতে অস্বীকার করেছিলেন। অভিযোগ তুলেছিলেন কারচুপিরও। সেই অবস্থান থেকে দু’মাসের মাথায় সুর বদল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ফেসবুক লাইভে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বলেন, মানুষের স্বার্থে কাজ হলে বিরোধী দল হিসেবেও তাঁর দল সরকারের পাশে থাকবে।

মমতা বলেন, শুভেন্দু এক সময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন, সরকারের একাধিক দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। সেই প্রসঙ্গ টেনেই নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। তবে শুভেচ্ছার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিতে ভোলেননি তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা ! তদন্তে পুলিশ – KolkataTV

বিদ্রোহী নেতাদের প্রসঙ্গ তুলে মমতার দাবি, যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না হলেও যাঁরা থেকে গিয়েছেন, তাঁদের নানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে। তাঁর কথায়, রাজনীতিতে প্রতিটি ঘটনারই প্রতিক্রিয়া থাকে। তাই ক্ষমতায় থেকেও সংযম বজায় রাখার পরামর্শ দেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বক্তব্যে একদিকে যেমন নতুন সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বার্তা রয়েছে, তেমনই বিরোধী রাজনীতির নতুন কৌশলেরও ইঙ্গিত মিলেছে। পরাজয়ের পর দলীয় ভাঙনের আবহে মমতার এই অবস্থান আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দেয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

 

Latest News

দমদমে তোলাবাজি-প্রতারণার অভিযোগ, প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ গ্রেফতার ৩

ওয়েব ডেস্ক : তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদমের তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্টকে গ্রেফতার (Arrest) করল...

More Articles Like This