38 C
Kolkata

পালা বদলের পরেও আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ

Must Read

বজবজ: রাজ্যে পালাবদলের পরও রাজনৈতিক হিংসার অভিযোগ থামছে না। এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বজবজের (Budge Budge) পূজালী এলাকায় এক বিজেপি (BJP) কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) এক যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে। এমনকী বন্দুকের বাট দিয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম বিজেপি কর্মী শেখ আসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ, জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ এবং পূজালির তৃণমূল যুব নেতা মাহফুজুর রহমানকে গ্রেফতার করতে সম্প্রতি পূজালী থানার পুলিশ এলাকায় যায়। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বিজেপি কর্মী শেখ আসলাম ও তাঁর সঙ্গী শেখ রাজ। দু’জনেই আলাদা মোটরবাইকে ছিলেন।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী

শেখ রাজের দাবি, আচমকা বিকট শব্দ শুনে তিনি পিছনে তাকান। তখন দেখেন কয়েকজন মিলে শেখ আসলামকে মারধর করছে। তাঁকে বাঁচাতে গেলে হামলার মুখে পড়তে হয় তাঁকেও। অভিযোগ, হামলাকারীরা বন্দুকের বাট দিয়েও আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শেখ আসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গী শেখ রাজের হাত ও পিঠেও চোট লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, মাহফুজুর রহমানকে গ্রেফতার করতে পুলিশের অভিযানে ক্ষুব্ধ অনুগামীরাই এই হামলা চালায়। পুলিশের উপর রাগ ঝাড়তে না পেরে পথে শেখ আসলামকে দেখে তাঁর উপর চড়াও হওয়া হয় বলে অভিযোগ।

আরও অভিযোগ, কয়েক মাস আগে একটি ইটভাটায় গাছ কাটাকে কেন্দ্র করে শেখ আসলাম প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন এবং সেই ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই পুরনো বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Latest News

রেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: রেড রোডেই (Red Road) আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে কোনও আইনি বাধা রইল না। এই কর্মসূচিকে...

More Articles Like This