30.5 C
Kolkata

আগাম কোনও ঘোষণা ছাড়াই রাজপথে মমতা

Must Read

কলকাতা: ২৬-এর নির্বাচনের পর রাজ্যের চিত্রটা আমূল বদলে গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু সরকার একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা ও সংলগ্ন শহরের বিভিন্ন এলাকায় পুরসভা ও প্রশাসনের তরফ থেকে যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, তা নিয়ে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ তৈরি হয়েছিল। বিকল্প রুজি এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদের বিরুদ্ধে কলকাতার রাজপথে নামল তৃণমূল (Esplanade Hawker Protest TMC)। ‘বিজেপির বুলডোজার ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘বিজেপির বুলডোজার মানছি না, মানব না’ বা ‘গরীবের উপর বুলডোজারের অত্যাচার বন্ধ করা হোক’ – মিছিলে স্লোগান উঠল।

বুধবার ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ঘাসফুল শিবির। হকারদের রুজি-রোজগারের অধিকার রক্ষার এই আন্দোলনে ফ্রন্টফুটে থেকে নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Esplanade Hawker Protest TMC Mamata Banerjee)। ‘বিজেপির বুলডোজার ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘বিজেপির বুলডোজার মানছি না, মানব না’ বা ‘গরীবের উপর বুলডোজারের অত্যাচার বন্ধ করা হোক। এই স্লোগান উঠল প্রতিবাদ মিছিলে।বিক্ষোভে যাঁরা হাঁটছিলেন তাঁদের গলায় ছিল প্ল্যাকার্ড, লেখা, ‘আমি খেটে খাওয়া হকার, বিজেপির আমলে এখন উচ্ছেদ হওয়া বেকার।’

আরও পড়ুন: অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার, কবে দিল্লি যাচ্ছেন?

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ তৈরি হয়েছিল। সেই ক্ষোভকে হাতিয়ার করেই এবার সরাসরি আন্দোলনের ময়দানে নামল তৃণমূল নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্রের মতো দলের একাধিক প্রথম সারির হেভিওয়েট নেতা ও সংগঠক। এপ্রিল, ২০২৬ ১৬ মার্চ, রান্নার গ্যাস এবং সিএনজি (CNG) এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা। মিছিলে ছিল চাঁদের হাট।কে ছিলেন না সেইসব দিনে পদযাত্রায়। তারকা থেকে শুরু করে দাপুটে নেতানেত্রীরা।টলিউড-টেলি দুনিয়ার তারকারা, বুদ্ধিজীবীরা সকলেই ছিলেন। মমতার আশপাশে প্রথম সারিতে আসার প্রয়াস ছিল। কিন্তু মাস দুয়েকের ব্যবধানে বদলে গিয়েছে অনেক কিছু। তিনি এখন বিরোধী আসনে। তাঁর আশপাশে এখন ফাঁকা। পাশ ছেড়েছেন সঙ্গীরা। বেশিরভাগই এখন বিক্ষুব্ধ, নাম লিখিয়েছেন অন্য শিবিরে।

Latest News

অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার, কবে দিল্লি যাচ্ছেন?

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে পালা বদল হয়েছে রাজ্যে। তার পর থেকে তৃণমূল কংগ্রেসে (TMC) ব্যাপক ভাঙন ধরেছে। দল...

More Articles Like This