আসছে একেন ফ্র্যাঞ্চাইজির পরের ইনস্টলমেন্ট ‘কেরালায় কুরুক্ষেত্র’

Must Read

কলকাতা: এবারও বড়পর্দাতেই ধরা দিতে চলেছেন ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’। রাজস্থান, বেনারস, পুরুলিয়ার পর আট থেকে আশির মনে জাঁকিয়ে বসা গোয়েন্দাবাবুর গন্তব্য এবার কেরল।  আসছে একেন ফ্র্যাঞ্চাইজির পরের ইনস্টলমেন্ট ‘কেরালায় কুরুক্ষেত্র’ (Kerala e Kurukshetra)। গত বছর বড়পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায়, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। পয়লা বৈশাখে ওটিটিতে মুক্তি পায় ‘একেন বাবুর পুরুলিয়া অভিযান’। কয়েক মাসের ব্যবধানে আবারও নতুন গল্প নিয়ে আসছে ‘একেন বাবু’ ও তাঁর টিম। এবারের গল্পে থাকছে অনেক নতুন চরিত্র, গল্পে থাকবে নতুন অ্যাডভেঞ্চার।

এবার একেনের ঠিকানা কেরল। সেখানেই এবার সদলবলে কুরুক্ষেত্র বাঁধাবেন ‘একেন্দ্র সেন’ অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। তবে মহাচমক এবারের কাস্টিংয়ে।এবারের গল্পে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), রাইমা সেন, অর্ণ মুখোপাধ্যায় এবং সুহোত্র মুখোপাধ্যায় সহ আরও অনেকে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় কারা রয়েছেন এবারের জার্নিতে, আনুষ্ঠানিকভাবে জানানো হল। একেন্দ্র সেনের চরিত্রে বরাবরের মতো রয়েছেন অনির্বাণ চক্রবর্তী।পরিচালনার দায়িত্বে জয়দীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: ‘ওসব বাজে কথা,’ কৃশ-৪ নিয়ে বিরাট মন্তব্য রাকেশ রোশনের

চিত্রনাট্য সাজানোর দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত। পাশাপাশি তারকাখচিত কাস্টিং এই সিনেমার পরমপ্রাপ্তি। ‘বাপি’এবং ‘প্রমোথে’র চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। তালিকায় ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত রয়েছেন। পাশাপাশি সিনেমার প্রেক্ষাপট যেহেতু দক্ষিণ ভারত, সেই প্রেক্ষিতে দেখা যেতে পারে এক মালয়ালি অভিনেত্রীকেও। ঋত্বিককে এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে। এপ্রসঙ্গে পরিচালকের মত, “এবারের গল্পে চরিত্রদের বিভিন্ন শেড আছে। ঋত্বিককে নতুনভাবে চিনবেন দর্শক।একেনবাবুর কেরলা অভিযানের কড়চা আসছে পুজোর পর্দায়।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This