11.2 C
New York

রাত পোহালেই ভোটের রেজাল্ট, তার আগেই ঘোর দুর্যোগের পূর্বাভাস বঙ্গজুড়ে

Must Read

ওয়েবডেস্ক- বঙ্গে ঘোর দুর্যোগের (Disaster) ঘনঘটা। প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে বঙ্গজুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal)  জেলায় জেলায় এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া (Weather Update)  বজায় থাকবে। আগামীকাল ভোট গণণার দিন ঝড় বৃষ্টির (Rain) পরিমাণ বাড়তে পারে। আজ একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।

এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় জারি হল কমলা সতর্কতা।

আরও পড়ুন-  গণনার ময়দানে বিশেষ দায়িত্বে রাজীব কুমার, কড়া বার্তা মমতার

বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।  অপরদিকে অসম হয়ে বাংলাদেশে পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হয়ে চলেছে। সমুদ্র উত্তাল হবে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির কারণে  চলতি মাসের তাপমাত্রা মোটের উপর কমই থাকবে। তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম থাকবে, বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে।

আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার কোথাও আরও গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৭ মে পর্যন্ত সতর্কতা জারি।

 

Latest News

পরিবর্তন না প্রত্যাবর্তন? ভোটের আবহে বাজারে আবিরের চাহিদা তুঙ্গে! সামাল দিতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা

ওয়েবডেস্ক- রাত পোহালেই ভোটের রেজাল্ট (Vote Result) । আগামীকাল ২৯৩ আসনে ভোট গণনা (Vote Counting) । কড়া নিরাপত্তায় (Strict...

More Articles Like This