36.5 C
Kolkata

দ্বিতীয় দফার ভোটের আগে ২৬ জন পুলিশ আধিকারিককে বদল কমিশনের

Must Read

ওয়েবডেস্ক-   দ্বিতীয় দফার ভোটের (Second Phase Vote)  একদিন আগে ২৬ জন পুলিশ আধিকারিককে বদল (Transfer of police officer) করল নির্বাচন কমিশন (Election Commission) । বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং পুলিশ জেলার পদে তাঁদের নিয়ে আসা হলো। প্রথম দফার ভোটের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকের দায়িত্বে ছিলেন এই অফিসাররা।
কে কোন থানার দায়িত্বে গেলেন-

সৌম্যজিৎ রায় (WBPS) — ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
প্রবীণ প্রকাশ (IPS) — হাওড়া পুলিশ কমিশনারেট
উত্তম ঘোষ (WBPS) — কৃষ্ণনগর পুলিশ জেলা
অনিমেষ রায় (WBPS) — বারাসত পুলিশ জেলা
সিদ্ধার্থ দোরজি (WBPS) — ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
রবি্রাজ অবস্থি (IPS) — ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
গায়কওয়াড় নিলেশ শ্রীকান্ত (IPS) — ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
ধীরাজ ঠাকুর (IPS) — বারাসত পুলিশ জেলা
অতীশ বিশ্বাস (WBPS) — বসিরহাট পুলিশ জেলা
কুণাল মুখোপাধ্যায় (WBPS) — বসিরহাট পুলিশ জেলা
রজত ঘোষ (WBPS) — বারুইপুর পুলিশ জেলা

আরও পড়ুন-  দ্বিতীয় দফার আগে কমিশনের নজরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, রয়েছে যাদবপুর ও আলিয়ার নাম

সমীর অধিকারী (WBPS) — বারুইপুর পুলিশ জেলা
জর্জ অ্যালেন জন (IPS) — ডায়মন্ড হারবার পুলিশ জেলা
আকাশদীপ গেহলট (WBPS) — ডায়মন্ড হারবার পুলিশ জেলা
আনন্দ মণ্ডল (WBPS) — সুন্দরবন পুলিশ জেলা
শুভেন্দু মণ্ডল (WBPS) — বনগাঁ পুলিশ জেলা
রাহুল মিশ্র (IPS) — পূর্ব বর্ধমান জেলা
অসীষ পাল (WBPS) — চন্দননগর পুলিশ কমিশনারেট
জে. মার্সি (IPS) — চন্দননগর পুলিশ কমিশনারেট
খান্দাবালে উমেশ গণপত (IPS) — চন্দননগর পুলিশ কমিশনারেট
নিখিল আগরওয়াল (IPS) — হাওড়া রুরাল
সৈকত সরওয়ারকার (WBPS) — হাওড়া রুরাল
রসপ্রীত সিং (IPS) — হুগলি রুরাল
আজহারউদ্দিন খান (WBPS) — হুগলি রুরাল
শুভাঙ্ক মুখোপাধ্যায় (WBPS) — রানাঘাট পুলিশ জেলা
সামির আহমেদ (IPS) — রানাঘাট পুলিশ জেলা
উল্লেখ্য, ভোটের আবহ শুরু হতেই একাধিকবার পুলিশে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে বিভিন্ন মঞ্চ থেকে একাধিক বার কমিশের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফের দ্বিতীয় দফার ভোটের আগে পুলিশে সেই রদবদলের খবর সামনে এল।

 

 

Latest News

একে একে নিভিছে দেউটি, এবার মমতার হাত ছাড়ছেন সুদীপ?

নয়াদিল্লি: শতাব্দী রায়ের (Satabdi Roy) সঙ্গে দিল্লি গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হাত ছেড়ে...

More Articles Like This