‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলিম, এটাই ভারতবর্ষ’ বিজেপির বিভাজনের রাজনীতিতে সপাটে জবাব মমতার

Must Read

ওয়েবডেস্ক-  প্রথম দফার ভোট সম্পন্ন, এবার অপেক্ষা দ্বিতীয় দফার (Second Phase) । ১৪২ আসনে ভোট গ্রহণ নিয়ে তুঙ্গে তৎপরতা নির্বাচন কমিশনের (Election Commission) । দ্বিতীয় দফার আগে জোরকদমে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শুক্রবার দিনভর ছিল তাঁর সেই কর্মসূচি। গোপালনগর মোড় থেকে পরমহংসদেব রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই হাওড়া মধ্য বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে জনসভা করেন।

হরিসভা স্ট্রিট ক্রসিং থেকে কাল্ মার্ক্স সরণি পর্যন্ত পদযাত্রা করেন তিনি। কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী, বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)  সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইখান থেকেই বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, ‘‘ববিকে ভোট দেবেন না কি দেবেন না? আপনারা যদি ববিকে না ভোট দেন, তা হলে ববি আমার জায়গায় কাজ করবে কেন?’’

আরও পড়ুন-  দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বড় পদক্ষেপ কমিশনের

রাজনৈতিক ময়দানের কর্মসূচিতে আবেঘন চিত্তে মমতা বলেন, ‘আমার মায়ের অপারেশনের সময় রক্ত দিয়েছিল ববি। মায়ের তিন বোতল রক্ত লাগত। ববি বলেছিল, দিদি চিন্তা করো না। ববির সঙ্গে মায়ের রক্তের গ্রুপ ম্যাচ করেছিল। ও প্রাণ বাঁচিয়েছিল মায়ের। রক্তের সম্পর্ক আর কী? আমার মা যখন মারা গেলেন, তখনও অনেক কিছু সামলেছে ববি। আমি প্রথম ববিকে ফোন করেছিলান। কী করে ভুলব। মমতা বলেন, ও আমার পরিবারের সদস্য। মাকে রক্ত দিয়েছে। ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলমান। এটাই ভারতবর্ষ। ওর রক্তে রয়েছে হিন্দু, মুসলমান। মা মারা যাওয়ার সময় বলেছিলাম, আমাকে শ্মশানে যেতে হবে। দাহকার্য করতে হবে। কাকে আর বলব। প্রথমেই ববির নাম মনে পড়েছিল। বলেছিলাম তুই গিয়ে বন্দোবস্ত কর। আমি সকল নিয়ে চলতে ভালোবাসি। গরীব হোক বা যে যে সম্প্রদায়ের হোন, সকলে আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি করি না।

ফিরহাদ হাকিমের ভোট প্রচার থেকে বিজেপিকে নিশানা করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, বিজেপিকে একটা ভোট নয়। এসআইআর করেছে, তার পর এনআরসি করবে। ওদের ভোট দেবেন না, বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This