33.4 C
Kolkata

প্রথম দফা ভোটের আগে ঝাড়গ্রামের ডিসিআরসি কী অবস্থা? দেখুন

Must Read

ঝাড়গ্রাম: রাত পোহালেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তাই এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত জেলা প্রশাসন। প্রথম দফার ভোটের আগে প্রতিটি স্তরে চলছে খুঁটিনাটি প্রস্তুতি। লক্ষ্য একটাই, প্রচণ্ড গরমের মধ্যেও যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে বুধবার সকাল থেকেই ঝাড়গ্রামের রাণী ইন্দিরা দেবী কলেজ চত্বরে দেখা যাচ্ছে থিকথিকে ভিড়ের ছবি। কারণ এখানেই তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ ডিসিআরসি কেন্দ্র, যেখান থেকে ভোটকর্মীরা (Poll Workers) নির্দিষ্ট কাউন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কমিশন সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলায় ১,১৭৬টি বুথ রয়েছে।

আরও পড়ুন: ক্যানিং পূর্ব বিধানসভায় ভোট প্রচারের দ্বিতীয় দিনেও উত্তেজনা দেউলিতে

তবে এই ব্যস্ততার মাঝেই বাড়তি সমস্যা তৈরি করেছে তাপপ্রবাহ। ভোটকর্মী সঞ্চারী ঘোষাল ও শর্মিষ্ঠা দাস জানান, অতিরিক্ত গরমের কারণে কাজ করতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সরঞ্জাম সংগ্রহ করা থেকে শুরু করে যাত্রার প্রস্তুতি, সবকিছুই কঠিন হয়ে উঠছে তীব্র গরমে। তবুও দায়িত্ব পালনে তাঁরা অটল।

এদিকে ভোটকর্মীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল, বিশ্রামের জায়গা ও সহায়তা কেন্দ্রের ব্যবস্থাও করা হয়েছে। ঝাড়গ্রামের দুর্গম ও স্পর্শকাতর বুথগুলিতে পৌঁছানোর জন্য বিশেষ পরিবহণ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, দুপুরের পর থেকেই ভোট কর্মীদের বহনকারী বাসগুলি একে একে বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে।

দেখুন আরও খবর:

Latest News

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে অগ্নিমিত্রা পাল

বাগডোগরা: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে একদিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার...

More Articles Like This