30 C
New York

‘মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’ প্রশ্ন মমতার

Must Read

ওয়েব ডেস্ক: মহিলা সংরক্ষণের (Women’s Reservation Bill) সঙ্গে কেন জোড়া হল পুনর্বিন্যাস বিল। বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহারের জনসভা থেকে প্রশ্ন তুললেম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। কোচবিহারের ঘোকসাডাঙার ছোটশিমূলগুড়ি গ্রাউন্ডের জনসভা থেকে এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিল পেশের মাধ্যমে আসলে বিজেপি বঙ্গভঙ্গের ছক কষছে বলেই দাবি তাঁর।

মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে কেন জোড়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটাও আসলে রাজ্য ভাগ, ভোটারদের নাম কাটা এবং এনআরসি করার চক্রান্ত। মমতা বলেন, এখন বলছে বিল আনছে। মহিলাদের কত অসম্মান বলুন তো। ৩৩ শতাংশ সংরক্ষণ মহিলাদের। আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। সংসদে অনেক লড়াই করেছি। আমাদের দলও লড়াই করেছে। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল তো অনেকদিন পড়ে রয়েছে। তার সঙ্গে জনবিন্যাস কেন করছো? একসঙ্গে কেন? বাংলাকে ভাগ করার চক্রান্ত করছো?তাঁর আরও দাবি, এই বিল পেশের মাধ্যমে আসলে ভোটারদের নাম বাদ দেওয়া এবং এনআরসি কার্যকর করার চক্রান্ত লুকিয়ে রয়েছে।

আরও পড়ুন: ‘নির্লজ্জ অর্থমন্ত্রী কার্ড বিলি করছেন’, নির্মলাকে তোপ মমতা’র

তিনি মাথাভাঙার জনসভায় ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। ইতিমধ্যেই বিজেপি ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। সেই মতো মাতৃ শক্তি ভরসা কার্ড বিলি করছে তারা। তবে এবার সেই নিয়েও অভিযোগ করলেন মমতা। মমতা বলেন, “অসম থেকে এনআরসি-র নোটিস পাঠাচ্ছে। জেনে রাখুন, ভোট চলাকালীন মহিলাদের সংরক্ষণ দেওয়ার নামে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আসছে। আমার তো ৩৭ শতাংশ মহিলা আছে। আমাকে তার জন্য সংরক্ষণ করতে হয়নি। আমি মহিলা সংরক্ষণকে সমর্থন করি। কিন্তু বলুন তো, মহিলাদের জন্য একই বিলে কেন আসন পুনর্বিন্যাস করে পশ্চিমবঙ্গকে খণ্ড খণ্ড করবে! মহিলাদের আত্মসম্মান আছে। মহিলাদের অসম্মান করা হচ্ছে, ব্ল্যাকমেলিং করা হচ্ছে। মহিলা বিল অনেক দিন আগে পাশ হয়ে আছে। তুমি এখনও কার্যকর করোনি কেন? জবাব চাই।”

তিনি দাবি করেন, ‘আমরা আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চালু করে দিয়েছি। ভোটের জন্য অপেক্ষা করিনি।’ মমতা দাবি করেন, SIR এ নাম বাদ যাওয়া মানুষদের নাকি বাদ দিয়ে দেবে বলে ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। তবে তিনি এই কাজটা করতে দেবেন না বলে জানিয়ে দিলেন মমতা। তাঁর কথায়, ‘যাঁরা এই কাজ করছে, তাঁদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব।’ মমতা দাবি করেন, বিজেপির লোক নেই। তাই তারা এজেন্সির লোক দিয়ে কাজ করাচ্ছে। তারাই বুথে বসবে। পাশাপাশি তাঁর অভিযোগ, ‘বন্যা হলে এক পয়সা দেয় না। সংখ্যলঘুদের জন্য কিছু দেয় না। হিন্দুদের জন্যও কিছু করে না। এখন অনেক টাকা নিয়ে এসেছে।’

Latest News

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝে মোদিকে ফোন ম্যাক্রোঁ’র, কী কথা হল?

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় (West Asia) অচলাবস্থার কারণে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তা নিয়ে উদ্বিগ্ন...

More Articles Like This