16.1 C
New York

ম্যাচ জিতিয়ে দুঃসংবাদ দিলেন কোহলি! পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেও টেনশন RCB শিবিরে

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএল-এর (IPL 2026) ইতিহাসে প্রথমবার দলের ‘ইমপ্যাক্ট সাব’ তালিকায় দেখা গেল বিরাট কোহলির (Virat Kohli) নাম। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথম একাদশে রাখা হয়নি দলের অন্যতম তারকা খেলোয়াড়কে। তবে ফিল্ডিং না করলেও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জিতিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যেতে বড় ভূমিকা নিলেন কোহলি। বুধবার তাঁর ৪৯ রানের ইনিংস দলকে সহজ জয় এনে দেয়। অথচ মাত্র কয়েকদিন আগেই তাঁর মন্থর ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

রবিবারের ম্যাচে চোট পাওয়ার কারণে বুধবার প্রথম একাদশে জায়গা হয়নি কোহলির। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও নিজের উপস্থিতি জোরালোভাবে বুঝিয়ে দেন তিনি। হাফসেঞ্চুরি না পেলেও তাঁর ইনিংস যথেষ্ট কার্যকরী ছিল। সেই পারফরম্যান্সের জোরেই অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষেও উঠে আসেন কোহলি। তবে ম্যাচের পর তাঁর মুখ থেকেই শোনা গেল চিন্তার কথা। কোহলি জানালেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।

আরও পড়ুন: কাম্বলির শারীরিক অবস্থার অবনতি! পুরানো বন্ধুর পাশে দাঁড়িয়ে কী করলেন শচীন?

ম্যাচ শেষে বিরাট বলেন, “আমি এখনও ১০০ শতাংশ ফিট নই। আগের ম্যাচে হাঁটু ফুলে গিয়েছিল। গত কয়েকদিন শরীরও ভালো ছিল না। তবে ধীরে ধীরে সেরা ফিটনেসের দিকে এগোচ্ছি।” শুরুটা ভালো করলেও ম্যাচ শেষ করতে না পারায় খানিক আক্ষেপও ঝরেছে তাঁর কথায়। এই মন্তব্য স্বাভাবিকভাবেই আরসিবি সমর্থকদের কিছুটা চিন্তায় ফেলেছে।

দেখুন আরও খবর:

Latest News

‘ফসলবিমা যোজনা থেকে বেটি বাঁচাও-বেটি পড়াও’, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ৯ মে শপথ গ্রহণ করেন...

More Articles Like This