35 C
Kolkata

মোথাবাড়ি কাণ্ডে ‘মাস্টারমাইন্ড’ মোফাক্কারুল ইসলামকে সাসপেন্ড করল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন

Must Read

ওয়েব ডেস্ক : মোথাবাড়ির (Mothabari) ঘটনায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন (Calcutta High Court Bar Association)। অভিযুক্ত আইনজীবী মোফাক্কারুল ইসলাম (Mofakkarul Islam)-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হল সংগঠনের তরফে। সোমবার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মোথাবাড়ির ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করে জানানো হয়, ঘটনার মূল অভিযুক্ত হওয়ায় মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল (West Bengal Bar Council) এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, বর্তমানে সংগঠনটি একটি হাই পাওয়ার কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।

আরও খবর : ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার দিনেই ধোঁয়াশা, নাম বাদ পড়লে ভোট দেবেন কীভাবে?

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনও আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে প্রথমে লিখিত অভিযোগ জমা পড়া বাধ্যতামূলক। এরপর সেই অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়। যেখানে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকেই শুনানির সুযোগ দেওয়া হয়। দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোফাক্কারুল ইসলামের (Mofakkarul Islam)) বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে। ফলে নিয়ম মেনেই কাউন্সিল এখনও কোনও পদক্ষেপ করেনি। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া চলছে। ভোটগ্রহণ সম্পন্ন হলেও ফল এখনও ঘোষণা হয়নি। তাই ভবিষ্যতে অভিযোগ জমা পড়লে হাই পাওয়ার কমিটিই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This