বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন পারেদেস, গড়াপেটার জল্পনায় কী বললেন আর্জেন্টিনা তারকা?

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার (Argentina) হারের পর নানা বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচ শেষে স্পেনের (Spain) ফুটবলারদের সঙ্গে হাতাহাতির ঘটনায় সমালোচনার মুখে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস (Leandro Paredes)। সেই বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ ফাইনাল গড়াপেটা নিয়ে নানা জল্পনা ছড়ায়। এবার প্রথমবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন পারেদেস। তাঁর স্পষ্ট দাবি, স্পেনই ভালো খেলেছে এবং যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে।

এক সাক্ষাৎকারে পারেদেস (Leandro Paredes) বলেন, বিশ্বকাপ ফাইনাল নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেগুলিকে আর্জেন্টিনা দল কোনও গুরুত্ব দেয়নি। তাঁর কথায়, স্পেন মাঠে তাদের থেকে ভালো ফুটবল খেলেছে এবং সেই কারণেই চ্যাম্পিয়ন হয়েছে। কে কী বলছে, তা নিয়ে ভাবতে গেলে স্বাভাবিক জীবনযাপনই কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

আরও খবর : কলকাতায় খেলতে আসছে ব্রাজিল! কবে, কাদের সঙ্গে হবে মেগা ম্যাচ

লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই পরাজয়ের যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন পারেদেস (Leandro Paredes)। তাঁর মতে, এত সাফল্যের পরও বিশ্বকাপ ফাইনালে হার দলকে দীর্ঘদিন কষ্ট দেবে। তবে গত কয়েক বছরে জাতীয় দলের হয়ে অর্জিত সাফল্যের জন্য গর্বিত হওয়ারও বার্তা দিয়েছেন তিনি।

বিশ্বকাপের পর নিকোলাস ওটামেন্ডি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। নিজের আন্তর্জাতিক কেরিয়ার প্রসঙ্গে পারেদেস জানান, এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This