32 C
Kolkata

বীরভূমের নলহাটিতে এনআইএ-র হানা, উদ্ধার ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও বিপুল ডিটোনেটর

Must Read

ওয়েব ডেস্ক: বীরভূমের নলহাটিতে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosives)। তদন্তকারীরা ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি প্রচুর ডিটোনেটর উদ্ধার করেছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল? এর পিছনে কোনও অপরাধমূলক বা নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে এনআইএ।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কলকাতার নিউটাউন থেকে একটি বিশেষ দল নলহাটিতে পৌঁছয়। স্থানীয় থানার পুলিশের (Police) সহযোগিতায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে ধৃতের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও খবর : ১৫ দিনের অনুপস্থিতিতেই প্রশাসক, পঞ্চায়েতে বড় বদলের পথে রাজ্য

উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে এনআইএ (NIA)। প্রাথমিকভাবে নাশকতার সম্ভাবনা থেকে শুরু করে বাণিজ্যিক কাজে বিস্ফোরক ব্যবহারের দিক, সবকটি বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, বীরভূম ও সংলগ্ন ঝাড়খণ্ডের পাথর খাদানে এই বিস্ফোরক সরবরাহের কোনও পরিকল্পনা ছিল কি না। ধৃতকে জেরা করে আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর।

Latest News

বিধানসভায় পেশ হল ক্যাগ রিপোর্ট, বিগত সরকারকে তুলোধোনা অর্থমন্ত্রীর

ওয়েব ডেস্ক : শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হল মোট ২৮টি ক্যাগ রিপোর্ট (CAG Report)। ২০২১ সাল থেকে ২০২৫...

More Articles Like This