Forbidden

You don't have permission to access th1s resource.

সর্বার্থ সিদ্ধি যোগে লক্ষ্মীপ্রসাদ! ৫ রাশির ভাগ্যে চুটিয়ে উন্নতি - KolkataTV
32.2 C
Kolkata

সর্বার্থ সিদ্ধি যোগে লক্ষ্মীপ্রসাদ! ৫ রাশির ভাগ্যে চুটিয়ে উন্নতি

Must Read

ওয়েব ডেস্ক: ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার চাঁদ মীন রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এ দিন ফাল্গুন শুক্লা তৃতীয়া (Falgun Shukla Tritiya)। জ্যোতিষ গণনা বলছে, একসঙ্গে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ—সঙ্গে উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের প্রভাব। তার উপর শুক্রবার, মা লক্ষ্মীর প্রিয় দিন। সব মিলিয়ে দিনটি বিশেষ শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা (Astrologer)। দেখে নিন, কোন ৫ রাশি পাচ্ছে বাড়তি আশীর্বাদ।

কর্কট

দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কেরিয়ারে উন্নতির জোর সম্ভাবনা। বড় সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের দূরভ্রমণের যোগ রয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের শেষে গজকেশরী যোগে বিরাট উন্নতি এই রাশির জাতক-জাতিকাদের

সিংহ

মা লক্ষ্মীর কৃপায় সম্মান ও প্রতিপত্তি বাড়বে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সরকারি স্বীকৃতি বা পুরস্কারের সম্ভাবনা। মানসিক শান্তি বজায় থাকবে।

তুলা

সম্পত্তি সংক্রান্ত মামলায় সাফল্যের ইঙ্গিত। উত্তরাধিকার সূত্রে লাভ হতে পারে। অর্থ সঞ্চয়ে সাফল্য মিলবে। ভ্রমণের পরিকল্পনা এগোতে পারে।

বৃশ্চিক

পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পত্তি সমস্যার সমাধান হতে পারে। কেরিয়ারে অগ্রগতি ও আর্থিক লাভের সম্ভাবনা জোরালো।

মকর

রেবতী নক্ষত্রের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। নতুন ব্যবসা শুরু করলে লাভজনক হতে পারে। বাড়ি বা গাড়ি কেনার আলোচনা এগোবে। বিশেষ অতিথির আগমন হতে পারে। জ্যোতিষ মতে, এই শুভ যোগের প্রভাবে উল্লিখিত রাশিগুলির জীবনে সুখ-সমৃদ্ধি ও সাফল্যের সম্ভাবনা প্রবল।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This