Forbidden

You don't have permission to access th1s resource.

টেট: প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট - KolkataTV
28.2 C
Kolkata

টেট: প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

Must Read

ওয়েবডেস্ক- আগামি ২২ ফেব্রুয়ারি (22 February) স্পেশাল এডুকেটর (Special Educator) টেট পরীক্ষায় (TET)  অংশগ্রহণ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court)  দ্বারস্থ প্রশিক্ষণরত কিছু পরীক্ষার্থী। আবেদনের সময়সীমা পার হওয়ার পর কেনো আবেদন, প্রশ্ন হাইকোর্টের। সময়ের পরে কলকাতা হাইকোর্টে আবেদন, তাই ওই প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই স্পেশাল এডুকেটারদের পরীক্ষা হচ্ছে।

এনসিটির নিয়মানুযায়ী প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণরত তারা এই পরিক্ষায় অংশ নিতে পারবে।কিন্তু ২০২৬ এর পরীক্ষায় প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে না। পরীক্ষায় বসতে চেয়ে আবেদন ।

বিচারপতি অমৃতা সিনহা  প্রশ্ন তোলেন, আবেদনের শেষ তারিখ (২ ডিসেম্বর) পার হওয়ার পর কেনো আদালতের দ্বারস্থ হল এরা?  আগে যারা এই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে তারা অনেক আগেই আদালতে আবেদন করেছে।

আবেদনকারী আইনজীবী ফিরদৌস শামীম  আদালতের কাছে আর্জি, এটা বোর্ডের ভুল। বোর্ডের কাছে নিয়মাবলী আছে যে প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের সুযোগ দিতে হবে।সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই পরীক্ষা এই প্রথম হচ্ছে। সুপ্রিম কোর্ট NCT আগেই জানিয়েছিল কারা পরীক্ষায় বসবে কারা নয়। কিন্তু বোর্ড সেই গাইডলাইন মানছে না। বোর্ডকে এই পরীক্ষার্থীদের সুযোগ দিতে নির্দেশ দিক আদালত।

আরও পড়ুন-  রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হল নতুন স্থায়ী উপাচার্য

উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এই স্পেশাল এডুকেটর পরীক্ষা হচ্ছে। তবে কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রশিক্ষণরত পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের দাবি, এনসিটি বলেছে প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণরত যারা বেরিয়েছে তারা উভয়েই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। কিন্তু ২০২৬- এর পরীক্ষায় প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে না। সেই কারণে পরীক্ষায় বসতে চেয়ে আবেদন। বিচারপতি জানতে চান ২ ডিসেম্বর ছিল আবেদনের শেষ তারিখ, সেই তারিখ পার  হয়ে যাওয়ার পর এই পরীক্ষায় বসার যারা সুযোগ পেয়েছে, তারা অনেক আগেই আদালত আবেদন করছে।

 

 

 

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This