ভারতের খুদে ফুটবলারদের বিশ্বজয়, টানা দ্বিতীয়বার গোথিয়া কাপ জয় মিনার্ভার

Must Read

ওয়েব ডেস্ক: ভারতীয় যুব ফুটবলের সাফল্যের খাতায় আরও একটি সোনালি অধ্যায় যোগ করল মিনার্ভা অ্যাকাডেমি (Minerva Academy)। সুইডেনে আয়োজিত গোথিয়া কাপে (Gothia Cup) অনূর্ধ্ব-১২ বিভাগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল চণ্ডীগড়ের এই ফুটবল অ্যাকাডেমি। ফাইনালে ব্রাজিলের শক্তিশালী আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখল ভারতের খুদে ফুটবলাররা। কয়েকদিন আগেই ফিনল্যান্ডে হেলসিঙ্কি কাপ জিতেছিল তারা। ফলে এক ইউরোপ সফরেই দুটি আন্তর্জাতিক ট্রফি জিতে নজির গড়ল মিনার্ভা।

ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল ভারতীয় দল। কিপগেন থাংসাংলেনের গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাজিল (Brazil) সমতা ফেরায়। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেখামখরাও নংরেম। তাঁর নিখুঁত ফ্রি-কিকেই ফের লিড পায় মিনার্ভা। শেষ পর্যন্ত সেই ব্যবধান অটুট রেখে শিরোপা নিশ্চিত করে ভারতের খেলোয়াড়রা।

আরও খবর : আবার কলকাতায় মেসি! সফর নয়, এ বার ম্যাচ খেলতে পারেন কিংবদন্তি তারকা

শুধু ফাইনাল নয়, গোটা টুর্নামেন্টেই ছিল মিনার্ভার (Minerva Academy) একচেটিয়া দাপট। প্রতিপক্ষদের বিরুদ্ধে একের পর এক বড় ব্যবধানে জয় তুলে নিয়ে তারা সহজেই নকআউটে পৌঁছে যায়। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রায় অপ্রতিরোধ্য ফুটবল খেলার পর সেমিফাইনালে ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিয়েভের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়লেও ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

গত কয়েক বছরে ইউরোপের যুব ফুটবলে নিয়মিত সাফল্য পেয়েছে মিনার্ভা অ্যাকাডেমি (Minerva Academy)। নরওয়ে কাপ, ডানা কাপ, হেলসিঙ্কি কাপের পর এবার আবারও গোথিয়া কাপ জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ধারাবাহিকতা প্রমাণ করল তারা।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This