Forbidden

You don't have permission to access th1s resource.

সংসদে পৃথক দলের স্বীকৃতি পেল NCPI - KolkataTV
33.6 C
Kolkata

সংসদে পৃথক দলের স্বীকৃতি পেল NCPI

Must Read

নয়াদিল্লি: লোকসভায় (Lok Sabha) অবশেষে পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল এনসিপিআই (NCPI)। ২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের আগে এই স্বীকৃতিকে ঘিরে দিল্লির (Delhi) রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রবিবার অনুষ্ঠিতব্য সর্বদল বৈঠকে যোগ দেওয়ার জন্য সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর তরফে এনসিপিআই নেতৃত্বের কাছে আমন্ত্রণপত্র পৌঁছতেই কার্যত স্পষ্ট হয়ে যায়, লোকসভায় আলাদা দল হিসেবে স্বীকৃতি মিলেছে তাদের।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা ১৯ জন সাংসদ বর্তমানে এনসিপিআই-এর সদস্য। স্পিকার ওম বিড়লার কাছে পৃথক দলের স্বীকৃতির আবেদন জানানোর পর তাঁদের জন্য লোকসভায় আলাদা আসনের ব্যবস্থাও করা হয়েছে। নতুন সংসদীয় দলের নেতা হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং উপ-দলনেত্রীর পদে রয়েছেন শতাব্দী রায়। সর্বদল বৈঠকের আমন্ত্রণপত্রেও তাঁদের পদমর্যাদার উল্লেখ রয়েছে।

যন্তর মন্তরে অনশনে বসতেই অভিজিৎ দীপকের মুখে কালি, আটক এক মহিলা – KolkataTV

তৃণমূল ছাড়ার পরই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পৃথক স্বীকৃতি এবং এনডিএ শরিকদের পাশে বসার আবেদন জানিয়েছিল। সেই আবেদনেরই ইতিবাচক ফল মিলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। ১৯ জন সাংসদ নিয়ে এনসিপিআই এখন এনডিএ-র অন্যতম বড় শরিকদলে পরিণত হয়েছে বলেও জল্পনা তৈরি হয়েছে।

২০ জুলাই শুরু হওয়া বাদল অধিবেশনে নতুন পরিচয়ে সংসদে বসবেন সুদীপ-শতাব্দী-কাকলিরা। সর্বদল বৈঠকে তাঁদের উপস্থিতিও সেই নতুন রাজনৈতিক সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This