এসআইআর-এর নোটিসে আডবানী-জয়শঙ্কর, তালিকায় একাধিক বিশিষ্ট ব্যক্তি

Must Read

ওয়েব ডেস্ক : বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় একাধিক বিশিষ্ট ব্যক্তির নাম নোটিসের তালিকায় রয়েছে বলে দাবি একটি প্রতিবেদনে। তালিকায় রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানী (LK Advani), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar), নির্বাচন কমিশনার এস এস সান্ধু-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি।

জানা যাচ্ছে, কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল, কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক মনু সিংভি এবং বিদেশসচিব বিক্রম মিশ্রির নামও নোটিসের তালিকায় রয়েছে। নির্বাচন সংক্রান্ত নথিতে নামের বানান না মেলার কারণে এস এস সান্ধুকে নোটিস পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কে এস জয়শঙ্করের নামও নোটিসের তালিকায় রয়েছে।

আরও খবর :  টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

অন্যদিকে, পুরনো এসআইআরের (SIR) নথির সঙ্গে নাম মেলানো সম্ভব না হওয়ায় কপিল সিব্বল এবং বিদেশসচিব বিক্রম মিশ্রিকে নোটিস দেওয়া হয়েছে বলে খবর। তালিকায় প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যের নামও রয়েছে। পাশাপাশি, লালকৃষ্ণ আডবাণীর মেয়ে প্রতিভা আডবাণীর নামও নোটিসের তালিকায় রয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও এসআইআর নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তবে কমিশনের তরফে পরে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া হয়নি। প্রথমে তাঁকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিস দেওয়া হয়েছিল। পরে বিএলও গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম নাম যাচাই করেছেন বলে জানানো হয়েছে।

Latest News

সাংসদ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাতনি, কে এই নীলা ভিখে পাটিল?

ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল...

More Articles Like This