বিসিসিআইয়ের শতবর্ষে বড় চমক! বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলতে পারে টিম ইন্ডিয়া

Must Read

ওয়েব ডেস্ক : ১০০ বছরে পা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI Centenary Celebration)। ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলবে বোর্ডের শতবর্ষ উদ্‌যাপন। আর সেই বিশেষ আয়োজনেই দেখা যেতে পারে একটি বড় চমক। শতবর্ষ উপলক্ষে ভারত (India) ও বিশ্ব একাদশের (World XI) মধ্যে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচ আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

শুক্রবার বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক সাধারণ সভায় শতবর্ষ উদ্‌যাপনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ইতিমধ্যেই ২০২৮ সালের শতবর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি শুরুর কথা জানানো হয়েছে। গোটা বছরজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। সেই আয়োজনের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলির মধ্যে রয়েছে ভারত বনাম বিশ্ব একাদশের একটি ম্যাচ।

আরও খবর :  ভারত সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, নেই হোল্ডার 

প্রস্তাবিত ম্যাচ নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্ব একাদশে কোন কোন দেশের ক্রিকেটাররা সুযোগ পাবেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটমহলে। বিশেষ করে পাকিস্তানের কোনও ক্রিকেটার এই দলে থাকবেন কি না, সেই প্রশ্নও উঠছে। ম্যাচটি কোন ফরম্যাটে হবে, সেটিও এখনও স্পষ্ট নয়। আয়োজকরা ওয়ানডে, টি-টোয়েন্টি নাকি অন্য কোনও ফরম্যাট বেছে নেবেন, তা পরবর্তী সময়ে ঠিক করা হতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব একাদশের হয়ে অতীতে একাধিক ম্যাচ খেলা হয়েছে। ২০০৫ সালে এশিয়া একাদশের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিল বিশ্ব একাদশ। একই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচও হয়।এরপর ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বিশ্ব একাদশ। ২০১৮ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়। সেই ম্যাচ থেকে ক্যারিবিয়ান অঞ্চলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট মাঠ পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল। তবে ভারতীয় দল এখনও পর্যন্ত বিশ্ব একাদশের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ফলে এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Latest News

মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা! এক রাতে ১১০০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ওয়েব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও সংলগ্ন এলাকায় ভয়াবহ ড্রোন হামলার (Drone Attack) অভিযোগ উঠল ইউক্রেনের বিরুদ্ধে। রুশ...

More Articles Like This