কুড়মিদের দীর্ঘদিনের দাবি মেনে কুড়মালি ভাষা অষ্টম তফসিলে! করম পরবের মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : কুড়মিদের (Kurmi Community) দীর্ঘদিনের দাবি মেনে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। রবিবার পুরুলিয়ার (Purulia) কড়াডিতে করম পরবের বিশাল আয়োজন থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দ্রুত এই কাজ শুরু করে শেষ করার বার্তাও দেন তিনি।

করম পরবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর ছিল সকলের। কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা কুড়মি সমাজের দীর্ঘদিনের দাবি। সেই দাবি মেনে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ঘিরে নতুন আশার আলো দেখছেন অনুষ্ঠানে উপস্থিত মানুষজন।

আরও খবর :  বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা

করম পরবে উপস্থিত থাকার জন্য কুড়মি সমাজের তরফে অনেক আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অজিত মাহাতো এবং বিধায়ক বিশ্বজিৎ মাহাতোরা মুখ্যমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন। তাঁদের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সেইমতো রবিবার কলকাতা থেকে আকাশপথে অন্ডাল হয়ে পুরুলিয়ার কড়াডি ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে প্রায় ৪০ হাজার মহিলা ঝুমুর নাচে অংশ নেন। এদিকে করম পরবের মঞ্চ থেকে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার ঘোষণাকে কেন্দ্র করে কুড়মি সমাজে তৈরি হয়েছে উৎসবের আবহ।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This