নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতের একদিনের ও টেস্ট দল, কারা সুযোগ পেলেন, বাদ পড়লেন কারা?

Must Read

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ড (Newzeland) সফরের জন্য ভারতের (India) একদিনের ও টেস্ট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে ভারত। টি-টোয়েন্টি দলের ঘোষণা আগেই করা হয়েছিল। এবার প্রকাশ্যে এল একদিনের ও টেস্ট দলের তালিকা।

একদিনের সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল। পরের দুটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুই একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হবে শুভমনকে। আগামী ৪ থেকে ১৫ নভেম্বর একদিনের সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

একদিনের (ODI) দলে একাধিক পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের একদিনের দলে থাকলেও নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পাননি রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। অন্যদিকে, দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। তবে তাঁর খেলা নির্ভর করবে ফিটনেসের উপর। আনক্যাপড ক্রিকেটার কুমার কুশাগ্রও প্রথমবারের মতো একদিনের দলে ডাক পেয়েছেন। শেষ দুটি ম্যাচে তিনি কেএল রাহুলের পরিবর্তে দলে থাকবেন।

প্রথম তিনটি একদিনের ম্যাচের দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।

শেষ দুই একদিনের ম্যাচের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর এবং কুলদীপ যাদব।

আরও খবর :  পাঁচ বছর পর জাতীয় দলে ফেরার অপেক্ষা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ডাক পেলেন ভুবনেশ্বর

টেস্ট (Test) দলে ফিরলেন বুমরা ও আকাশ দীপ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটাররা। পেস আক্রমণে রয়েছেন জসপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, অংশুল কম্বোজ এবং মহম্মদ সিরাজ।

টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক কেএল রাহুল। পাশাপাশি দলে রয়েছেন দেবদত্ত পাড়িক্কল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। আগের টেস্ট দলে থাকা গুরনুর ব্রার, আকিব নবি এবং সরফরাজ খান, সারাংশ এবার সুযোগ পাননি।

ভারতের টেস্ট দল

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।

Latest News

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী গুরুগ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

ওয়েব ডেস্ক : গুরুগ্রামের (Gurugram) অভিজাত আবাসনে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের...

More Articles Like This