30 C
Kolkata

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ষোলোর ম্যাচে বড় অঘটন ঘটাল নরওয়ে (Nowray)। ভারতীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে (Brazil) ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ইউরোপের দলটি। এই জয়ের সুবাদে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। অন্যদিকে ১৯৯০ সালের পর সবচেয়ে দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ব্রাজিলকে।

ম্যাচের নায়ক আর্লিং হালান্ড (Erling Haaland)। শেষ দিকে পরপর দুটি গোল করে ব্রাজিলের রক্ষণ ভেঙে দেন তিনি। গোলের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করেন নরওয়ের গোলরক্ষক ওরজ্যান নাইল্যান্ড। প্রথমার্ধে ব্রুনো গিমারাইসের পেনাল্টি রুখে দেওয়ার পাশাপাশি গোটা ম্যাচেই একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। স্টপেজ টাইমে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও তাতে হারের ব্যবধানই শুধু কমে।

আরও খবর : রহস্যময় পোস্টে জল্পনা উস্কে দিলেন পৃথ্বী শ-এর বাগদত্তা, ভাঙছে সম্পর্ক?

জোড়া গোলের সুবাদে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে যান হালান্ড। গোলের নিরিখে তিনি লিওনেল মেসির সমতায় পৌঁছে গোল্ডেন বুটের লড়াইয়ে দাবিদার হয়ে উঠে এলেন। আগামী ১১ জুলাই কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচে যে দল জিতবে তাদের মুখোমুখি হবে নরওয়ে।

অন্যদিকে ব্রাজিলের (Brazil) হতাশা আরও বাড়ল। কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও টানা ষষ্ঠবার কোনও ইউরোপীয় দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সাম্বা বাহিনী। দীর্ঘ ৩৬ বছর পর আবারও কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় সমর্থকদের হতাশাই সঙ্গী হল ব্রাজিলের।

দেখুন অন্য খবর :

Latest News

শববাহী গাড়ি না মেলায় স্ত্রীর দেহ বাইকে চাপিয়ে বাড়ি, ওড়িশার ঘটনায় তীব্র ক্ষোভ

ওয়েব ডেস্ক : স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র ফের সামনে এল ওড়িশায় (Odisha)। হাসপাতালে শববাহী গাড়ি না পাওয়ায় মৃত স্ত্রীর...

More Articles Like This