অবসরের এক সপ্তাহেই বড় চমক! নতুন দলে যোগ দিলেন অজিঙ্ক রাহানে

Must Read

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার এক সপ্তাহের মধ্যেই নতুন অধ্যায় শুরু করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের (ETPL) উদ্বোধনী সংস্করণে আমস্টারডাম ফ্লেমসের মার্কি প্লেয়ার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ২৬ অগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। স্টিভ ওয়ার সহ-প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন রাহানে।

গত ৩০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট ও সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রাহানে (Ajinkya Rahane)। ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-২০ আন্তর্জাতিক খেলেছেন তিনি। নতুন দায়িত্ব নিয়ে রাহানে বলেন, ইউরোপে ক্রিকেটের সম্ভাবনা দ্রুত বাড়ছে। এই যাত্রার অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর লক্ষ্য শুধু মাঠে সাফল্য নয়, আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করাও।

আরও খবর : শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা, চোটের কারণে প্রস্তুতি ম্যাচে নেই শুভমন গিল

আমস্টারডাম ফ্লেমসের সহ-প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া রাহানেকে (Ajinkya Rahane) দলে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, রাহানের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং পেশাদার মানসিকতা দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করবে। ইটিপিএলের সহ-মালিক অভিষেক বচ্চনও জানিয়েছেন, রাহানের মতো ক্রিকেটারের যোগদান ইউরোপে ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আইপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন রাহানে। করেছেন ৫,৩৬৭ রান। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছিলেন তিনি। ২০২৫ ও ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন। এবার ইউরোপের মাটিতে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় ভারতের অভিজ্ঞ এই ব্যাটার।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This