বিধানসভায় বলার সুযোগ চেয়ে কুনাল ঘোষের আবেদন খারিজ, হস্তক্ষেপে অনিচ্ছুক হাইকোর্ট

Must Read

কলকাতা: বিধানসভায় তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ (Kunal Ghosh)। তবে সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।

আবেদনে কুনাল ঘোষের দাবি ছিল, বিধানসভার অধিবেশনে তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। সেই কারণে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। শুনানিতে বিধানসভার অধ্যক্ষের পক্ষে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদ্বল ভট্টাচার্য। তিনি আদালতে জানান, সংবিধানের ২১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনসভার অভ্যন্তরীণ কার্যপ্রণালি নিয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। তাঁর বক্তব্য, বিধানসভায় কোন সদস্য কত সময় বক্তব্য রাখবেন, তা সম্পূর্ণভাবে আইনসভার নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হয়।

আরও খবর : ১৫ আগস্টের মধ্যে LPG e-KYC না করলে মিলবে না ভর্তুকি! গ্যাস কিনতে হতে পারে অনেক বেশি দামে

তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের বক্তব্য রাখার সময়সূচি নির্ভর করে সংশ্লিষ্ট বিরোধী দলের চিফ হুইপের সুপারিশের উপর। বিরোধী দল থেকে যে নাম পাঠানো হয়, সেই তালিকার ভিত্তিতেই অধ্যক্ষ বক্তব্য রাখার সময় বরাদ্দ করেন। ফলে এটি সম্পূর্ণভাবে বিধানসভার অভ্যন্তরীণ পরিচালনার বিষয় এবং আদালতের বিচার্য নয়।

অধ্যক্ষের পক্ষের এই যুক্তি গ্রহণ করে বিচারপতি কৃষ্ণা রাও কুনাল ঘোষের আবেদন খারিজ করে দেন। আদালতের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, আইনসভার কার্যপ্রণালি সংক্রান্ত বিষয়ে সংবিধানের নির্ধারিত সীমারেখা বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছে আদালত।

এই রায়ের ফলে আপাতত বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ সংক্রান্ত অভিযোগে কুনাল ঘোষ কোনও আইনি স্বস্তি পেলেন না। ভবিষ্যতে তিনি অন্য কোনও সাংবিধানিক বা আইনগত পথ বেছে নেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This