বিহার এসআইআর মামলার রায়,নতুন ‘ফর্ম ৬’ ছিল না : সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : বিহার (Bihar) এসআইআর মামলার রায় ঘোষণার সময় নতুন ‘ফর্ম ৬’-এর অস্তিত্ব ছিল না। তাই এই ফর্ম নিয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম ৬-এর বৈধতা সংক্রান্ত বিতর্কে এই অবস্থান স্পষ্ট করেছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, ফর্মটিকে অনুমোদন করা হয়েছে, এমনটা যেমন বলা যায় না, তেমনই সেটিকে খারিজও করা হয়নি।

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ প্রিয়া মিশ্রার মামলার শুনানিতে এই মৌখিক পর্যবেক্ষণ করেন। আদালত জানায়, ২০২৬ সালের মে মাসে বিহার এসআইআর মামলার রায় ঘোষণার সময় নতুন ফর্ম ৬ চালু হয়নি। ফলে ওই রায়ে ফর্মটির বৈধতা খতিয়ে দেখার সুযোগ ছিল না।

আরও খবর :  আকাশে যুদ্ধবিমানের পিছনে ছোটা ছোট্ট মেয়েটিই আজ ইতিহাসের পাতায়! বায়ুসেনায় প্রথম মহিলা ফাইটার কমব্যাট লিডার ভাবনা কান্থ

শুনানিতে আবেদনকারীর আইনজীবী নরেন্দ্র মিশ্র দাবি করেন, নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট নতুন ফর্ম ৬ অনুমোদন করেছে। কিন্তু গত সপ্তাহে প্রধান বিচারপতি সেই দাবির ব্যাখ্যা স্পষ্ট করে দেন। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, গত ৫ অক্টোবরও আদালত জানিয়েছিল যে ফর্ম ৬-কে বিচারবিভাগীয় অনুমোদন দেওয়া হয়নি।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, নতুন ফর্ম ৬ নিয়ে কোনও বিচারিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রধান বিচারপতির বক্তব্যের অর্থ ছিল, বিহার এসআইআর মামলার রায়ের সময় ফর্মটির অস্তিত্ব ছিল না। এর অর্থ এই নয় যে আদালত ফর্মটিকে অনুমোদন করেছে বা প্রত্যাখ্যান করেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানায় বেঞ্চ। জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া সংশ্লিষ্ট অন্যান্য আবেদনের সঙ্গে এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ অক্টোবর হওয়ার কথা।

Latest News

দিল্লি থেকে আমদাবাদে সরছে না ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে! জল্পনায় জল ঢালল বিসিসিআই

ওয়েব ডেস্ক : ভারত-শ্রীলঙ্কা এক দিনের আন্তর্জাতিক ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি টানল ভারতীয় ক্রিকেট বোর্ড...

More Articles Like This