দিল্লির পর এবার কলকাতা, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে পথে নামার ডাক কালীঘাট তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের আবহে কলকাতায় প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছে কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকতে পারেন বলে খবর। তবে প্রশাসনের তরফে অমুমতি দেওয়া হবে কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন।

মিছিলের সমর্থনে একটি প্রচারপত্র প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো এবং তরুণদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগও প্রচারপত্রে তুলে ধরা হয়েছে। এই ঘটনাগুলির প্রতিবাদে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর : কুণাল ঘোষের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের

কলকাতায় মিছিলের অনুমতি পাওয়া নিয়ে এখন নজর প্রশাসনের দিকে। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত কর্মসূচি হলে শহরের ব্যস্ত রাস্তায় যান চলাচলে প্রভাব পড়তে পারে। উৎসবের মরসুমে দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ কী সিদ্ধান্ত নেয়, তা গুরুত্বপূর্ণ। অনুমতি না মিললে তৃণমূল বিকল্প কোনও কর্মসূচি নেবে কি না, সে বিষয়েও এখনও স্পষ্ট ঘোষণা নেই।

এর আগে সোমবার দিল্লিতে এসআইআর এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্ট অভিযানের কর্মসূচি নেয় বিরোধী ইন্ডি জোট। ওই কর্মসূচিতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতারা অংশ নেন । দিল্লির এই রাজনৈতিক কর্মসূচির পর কলকাতায় মিছিলের পরিকল্পনা করছে কালীঘাট তৃণমূল।

Latest News

বিহার এসআইআর মামলার রায়,নতুন ‘ফর্ম ৬’ ছিল না : সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : বিহার (Bihar) এসআইআর মামলার রায় ঘোষণার সময় নতুন ‘ফর্ম ৬’-এর অস্তিত্ব ছিল না। তাই এই ফর্ম...

More Articles Like This