কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শেফালি-স্মৃতির দাপটের পরও চাপে ভারতের মেয়েরা
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৯:৩০:৩৪ এম
  • / ৩৩৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ভারতীয় প্রমীলা ক্রিকেট দলের ওপেনাররা যখন ৫০, ১০০ রানের গণ্ডি টপকে যাচ্ছিলেন, তখন মনে হয়নি ৭ বছর বাদে টেস্ট খেলছে তারা। আর অভিষেক ম্যাচে প্রায় সেঞ্চুরি করে ফেলা শেফালি ভার্মা যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল জোর টক্কর হতে যাচ্ছে ভারত – ইংল্যান্ড একমাত্র টেস্টে। কিন্তু বিধি বাম। স্মৃতি মান্ধনা (৭৮ রান) চিত্তাকর্ষক কয়েকটা ড্রাইভ অন্য কিছু বলছিল। আর শেফালি তো ৯৬ রানে যেভাবে পৌঁছেছিলেন, তাতে মনেই হয়নি – এটা তাঁর অভিষেক ম্যাচ! ১৩ টি বাউন্ডারি আর তিনটি ছক্কা! জুটিতে ১৬৭ রান। তারপরই মাত্র ২০ রানে ৫ উইকেট খুইয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮৭ রান। ইংল্যান্ডের চেয়ে ২০৯ রানে পিছিয়ে। আরও ৫৯ রান করলে তবে বাঁচবে ফলো অন।

প্রথম দিন ইংল্যান্ড দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেটে ২৬৯ রানে । সেই গণ্ডি থেকে দলকে বড় ইনিংসের দিকে টেনে নিয়ে যান ডাঙ্কলে। ঝুলন-রানাদের দাপটে অন্য প্রান্তে নিয়মিতভাবে উইকেট পড়লেও একা লড়লেন ডাঙ্কলে।নবম উইকেটে স্রাবসোলকের সঙ্গে জুটিতে ৭০ রান যোগ করেন ডাঙ্কলে। ৯ উইকেটে ৩৯৬ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেয় ইংল্যান্ড। ৭৪ রানে অপরাজিত থাকেন ডাঙ্কলে। ৪ উইকেটপেলেন অফ স্পিনার স্নেহ রানার। আরেক স্পিনার দীপ্তি শর্মার ঝুলিতে ৩ উইকেট। বাংলার ঝুলন গোস্বামীকে ১টি উইকেট নিয়েই তুষ্ট থাকতে হল।

একে প্রায় চারশো রানের পাহাড়, তার উপর ইংল্যান্ডের অভিজ্ঞ বোলিং। তা সত্বেও ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনিং জুটির ব্যাটিং ছিল নজরকাড়া। চা পান বিরতিতে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৩ রান ।

এরপর দিনের শেষ সেশনে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে পাল্টা জোরালো আক্রমণ শুরু করেন শেফালী। কিন্তু নড়বড়ে নব্বুইয়ে ক্রসের বলে ৯৬ রানে আউট হয়ে ফেরেন শেফালি। এই ইনিংসেই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়ে অভিষেক টেস্টে ওভার বাউন্ডারি মারার কৃতিত্ব রইল শেফালির দখলে । টেস্ট অভিষেক ম্যাচেই সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের নামে লেখা হল – ১৭ বছরের শেফালি সেই প্রসঙ্গে ম্যাচের শেষে বলেন, ব্যাটিংয়ের সময় বয়সের কথা মাথায় থাকে না।

পার্টনার শেফালি ফিরে যাওয়ার পরেই ফেরেন আরেক ওপেনার স্মৃতি মান্ধানা (৭৮ রান)। ওপেনিং জুটিতে ১৬৭ রান করেন শেফালি-মান্ধানা। এটি হয়ে গেল নয়া রেকর্ড। ভারতীয় প্রমীলা ক্রিকেটে এর আগে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সন্ধ্যা আগরওয়াল ও গার্গী বন্দ্যোপাধ্যায়ের জুটিতে তোলা ১৫৩ রানের ছিল সেরা সংগ্রহ ।

এরপরেই শুরু ‘আয়ারাম – গয়ারাম’ পালা। ভারতীয় মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে । অধিনায়ক নাইটের দাপটে একের পর এক উইকেট খোয়ায় ভারত। মাত্র ২ রান করে আউট হন অধিনায়ক মিতালি রাজও। ব্যর্থ পুনম রাউত ও শিখা পান্ডে। দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর ৫ উইকেটে ১৮৭। ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ( প্রথম ইনিংস) : (প্রথমদিনের স্কোর : ৬/২৬৯) ৯ উইকেট ৩৯৬ ডিক্লেয়ার ( ডাঙ্কলে অপরাজিত ৭৪, স্নেহ রানা ৪/১৩১, দীপ্তি শর্মা ৩/৬৫)
ভারত ( প্রথম ইনিংস): ৫/১৮৭ ( শেফালি ভার্মা ৯৬, স্মৃতি মান্ধানা ৭৮, নাইট ২/১)

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team