Forbidden

You don't have permission to access th1s resource.

মোদির ব্রিগেড সভা ও রথযাত্রা! ভোটমুখী বাংলায় কবে কী পরিকল্পনা BJP–র? - KolkataTV
29.6 C
Kolkata

মোদির ব্রিগেড সভা ও রথযাত্রা! ভোটমুখী বাংলায় কবে কী পরিকল্পনা BJP–র?

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলায় প্রচারে আরও জোর দিতে চলেছে বিজেপি (BJP)। দলের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক সফরের অংশ হিসেবে অমিত শাহর (Amit Shah) পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভোটের আগে রাজ্যজুড়ে সংগঠনকে চাঙ্গা করতে শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ (Parivartan Rath Yatra)।

দলীয় সূত্রে খবর, মার্চ মাসের ১৩, ১৪ অথবা ১৫ তারিখের মধ্যে কোনও একদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে সব রথ কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঠিক হয়েছে, ১০ মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘোরা সমস্ত রথ কলকাতায় পৌঁছবে। মোট ন’টি রথ বেরোবে বলেই জানা গিয়েছে। মার্চের ৩ বা ৪ তারিখ থেকেই রথযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা। শেষবার প্রধানমন্ত্রী সভা করেছিলেন সিঙ্গুরে প্রায় দু’মাসের ব্যবধানে ফের কলকাতায় তাঁর সভা।

আরও পড়ুন: শাহের পর বঙ্গ সফরে দিল্লির মুখ্যমন্ত্রী? কবে, কোথায়, কী কর্মসূচি? দেখে নিন

চলতি মাসের মধ্যেই ২৯৪টি বিধানসভা আসনের জন্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও গতি পাচ্ছে। প্রতিটি জেলা থেকে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম চেয়ে পাঠানো হয়েছে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। জেলা কমিটির পাঠানো তালিকা খতিয়ে দেখে বিধানসভাপিছু তিনটি নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে রাজ্য বিজেপি। দলীয় সূত্রের দাবি, জেলা কমিটির সুপারিশ ও সমীক্ষার ফল মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দেখুন আরও খবর:

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This