28.8 C
Kolkata

পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

Must Read

ওয়েব ডেস্ক : দেশে বেড়েছে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। লিটারপিছু ৩ টাকা করে বেড়েছে এই দাম। শুক্রবার থেকে এই দাম কার্যকর হয়েছে। যার ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন, তা বলাই বাহুল্য। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যুদ্ধ চলছে। ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে হবে। অভাব নেই, তবে সমস্যা তো আছেই। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।” পেট্রোলিয়াম মন্ত্রকের বক্তব্য অনুযায়ী জ্বালানির পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও কেন দাম বাড়ানো হল? এই প্রশ্নের জবাবে তাঁর দাবি, “সরকার যতটা সম্ভব চাপ সামলানোর পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।”

আরও খবর : দক্ষিণবঙ্গে ফের শুরু ঝড়-বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

এছাড়া এদিন স্কুলে বন্দেমাতরম বাধ্যতামূলক করার প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “ছোটবেলা থেকেই দেশভক্তির শিক্ষা দেওয়া উচিত। এতদিন যে কুশিক্ষা দেওয়া হয়েছে, তার পরিবর্তন হওয়া প্রয়োজন।” শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “যত বিশ্বস্ত লোক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-র, এটা তো হতেই হত। আরও হবে।”

নতুন সরকার গঠনের পর কাজ কবে শুরু হবে? সেই প্রশ্নে তিনি জানান, মন্ত্রীমণ্ডলী গঠন হলেই দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন-সহ বিভিন্ন দফতরের বকেয়া কাজের তালিকা ইতিমধ্যেই চাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “আগেও বলতাম, নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর নেতাদের কোটিপতি বানাতে পারেননি। এটাই মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য।”

রাজ্যে বুলডোজার অভিযানের প্রসঙ্গেও দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এটা আমাদের দলের প্রতিশ্রুতি। বহু কাজ পড়ে রয়েছে, কেউ তা আটকাতে পারবে না।” তিলজলার অগ্নিকাণ্ডের পর বেআইনি নির্মাণ ভাঙার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির নাম উল্লেখ করে তিনি বলেন, “কোর্ট খোলা রয়েছে। সরকার বা পুলিশ কেউ আইন নিজের হাতে নেবে না।” অন্যদিকে বিজেপি নেতা প্রশান্ত দেবনাথের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, “কোথায় কে তোলাবাজি করেছে, তা দেখা যাবে।”

দেখুন অন্য খবর :

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This