28 C
Kolkata

সত্যি হল আশঙ্কা! বাড়ল পেট্রল-ডিজেলের দাম

Must Read

ওয়েব ডেস্ক : সত্যি হল আশঙ্কা। বাড়ল পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। লিটারপিছু বেড়েছে ৩ টাকা। শুক্রবার থেকেই এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে। মূলত, পাঁচ বিধানসভা ভোট হলেই যে জ্বালানি তেলের দাম বাড়বে তা আশঙ্কা করা হচ্ছিল। তা এবার সত্যি হল। শুধু পেট্রল-ডিজেল নয়, বেড়েছে সিএনজির (CNG) দামও। এর জেরে দেশের সাধারণ মানুষের ভোগান্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য।

শুক্রবার সকাল ৬টা থেকে পেট্রল-ডিজেলের নতুন দাম (Petrol-Diesel Price) কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী কলকাতায় লিটারপিছু দাম বেড়ে হয়েছে ১০৮.৭৪ টাকা। ডিজেলের দামও হয়েছে ৯৫.১৩ টাকা। এদিকে রাজধানী দিল্লিতে বেড়েছে সিএনজি’র দাম। ২ টাকা করে বেড়েছে এই দাম। মুম্বইতেও এই দাম বেড়েছে। কলকাতায় (Kolkata) কেজিপ্রতি ৩ টাকা করে বেড়েছে সিএনজির দাম।

আরও খবর : কবে বর্ষা ঢুকছে? বড় আপডেট দিল হাওয়া অফিস

মূলত, ২০২২ সাল থেকে এই জ্বালানির দাম একই ছিল। তবে চলতি বছর মধ্যপ্রাচ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর আশঙ্কা করা হচ্ছিল, জ্বালানির দাম ফের বাড়তে পারে। একাধিক দেশে দাম বেড়েছে। তবে সম্ভবত নির্বাচনের কথা ভেবেই দেশে দাম বাড়ানো হচ্ছিল না পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price)। আর তা মিটতেই বেড়ে গেল এই দাম। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগেই জানিয়েছিলেন, ভোট মিটলেই দাম বাড়বে পেট্রল-ডিজেলের। সেটাই সত্যি হল।

উল্লেখ্য, পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) বাড়তে পারে তা কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়নি। উল্টে এই বিষয়টিকে অস্বীকার করে এসেছে সরকার। কিন্তু শেষমেশ সাধারণ মানুষের উপর নতুন করে বোঝা চাপাল সরকার। পেট্রল-ডিজেলের দাম বাড়ার ফলে একাধিক জিনিসের দাম বাড়বে। যার ফলে পকেটে টান পড়বে সাধারণ মানুষের।

দেখুন অন্য খবর :

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This