দুর্বল নিম্নচাপ, কমছে বৃষ্টির দাপট! আজ কলকাতা-সহ কোথায় বৃষ্টি, কেমন থাকবে পুজোর আগের আবহাওয়া

Must Read

কলকাতা: নিম্নচাপের শক্তি কমতেই ধীরে ধীরে কমছে বৃষ্টির দাপট। তবে এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা। সোমবার, ২৮ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা আপাতত নেই।

গত কয়েক দিন ধরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও টানা বৃষ্টি, কোথাও আবার দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। তবে নিম্নচাপ দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিরও বদল হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।

হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ আচমকা বৃষ্টিও হতে পারে। তবে সামগ্রিক ভাবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনাই বেশি। মেঘের ফাঁকে রোদের দেখাও মিলতে পারে।

কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশ থাকতে পারে। দিনের কোনও সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে শহরের জন্য ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আগামী দু’দিনও মোটামুটি একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। দার্জিলিং ও কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। তবে সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ ও ৩০ সেপ্টেম্বরও উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টি হতে পারে। অর্থাৎ নিম্নচাপ দুর্বল হলেও বর্ষার পুরোপুরি বিদায় এখনও হয়নি। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে রোদ ফিরলেও পাহাড়ে আরও কয়েক দিন বৃষ্টির আমেজ থাকতে পারে।

Latest News

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে এখনই নিষ্পত্তি নয়, কমিশনকে ৪ মাস সময় সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিতর্কে সোমবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট...

More Articles Like This