পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, বড় পদক্ষেপ সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর শিল্পতালুকে আরও একটি বড় শিল্প প্রকল্পের উদ্যোগ নেওয়া হল। রঘুনাথপুর ২ ব্লকের রুকনি এলাকায় জুপিটার ডিফেন্স প্রাইভেট লিমিটেডকে ২৫৫ একর জমি দিয়েছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম। ওই জমিতে সমন্বিত প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু করতে পারে সংস্থাটি।

দীর্ঘদিন ধরে রঘুনাথপুরের (Raghunathpur) বিস্তীর্ণ এলাকায় শিল্প গড়ে ওঠার অপেক্ষায় রয়েছে বহু জমি। প্রায় ১৭ বছর আগে শিল্প স্থাপনের উদ্দেশ্যে এই অঞ্চলে জমি অধিগ্রহণ করা হয়েছিল। রুকনি এলাকাতেও একটি সংস্থাকে ইস্পাত কারখানার জন্য জমি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় পরে সেই জমি রাজ্যের হাতে ফিরে আসে। এবার সেই জমিরই একটি বড় অংশ নতুন শিল্প প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।

প্রস্তাবিত কারখানার অবস্থানও শিল্পের পক্ষে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রকল্প এলাকা থেকে রুকনি রেলস্টেশন খুব বেশি দূরে নয়। পাশাপাশি রঘুনাথপুর-চেলিয়ামা সড়কপথের সঙ্গেও সহজ যোগাযোগ রয়েছে। ফলে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি পণ্য পরিবহণের ক্ষেত্রেও রেল ও সড়ক যোগাযোগ সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবর : সাপের কামড়, হাসপাতালে না গিয়ে ওঝা-হাতুড়ের দ্বারস্থ পরিবার! প্রাণ গেল ৮ বছরের শিশুর

দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সমস্যায় ভুগছেন রঘুনাথপুরের (Raghunathpur) বিভিন্ন এলাকার বাসিন্দারা। কাজের সন্ধানে অনেককেই কলকাতা-সহ রাজ্যের অন্যত্র বা ভিনরাজ্যে যেতে হয়। নতুন এই শিল্প প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছে রাজ্য। শিল্পতালুকে একের পর এক বিনিয়োগ এলে স্থানীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাসিন্দারা।

তবে রঘুনাথপুর শিল্পাঞ্চলে শিল্পায়ন নিয়ে পরিবেশগত উদ্বেগও রয়েছে। বিশেষ করে রেড ক্যাটাগরির শিল্প স্থাপন নিয়ে স্থানীয়দের একাংশের আপত্তি ও আন্দোলন হয়েছে। ফলে নতুন প্রকল্প ঘিরে শিল্পের সম্ভাবনার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত বিষয়গুলিও নজরে থাকবে। এর মধ্যেই জুপিটার ডিফেন্সের প্রস্তাবিত প্রকল্পকে ঘিরে রঘুনাথপুরে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Latest News

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে এখনই নিষ্পত্তি নয়, কমিশনকে ৪ মাস সময় সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিতর্কে সোমবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট...

More Articles Like This