দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি বৃষ্টির, সপ্তাহের শেষে ফের দুর্যোগের পূর্বাভাস!

Must Read

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে গত দু’দিন টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Weather Update)। তবে সোমবার বিকেলের পর থেকেই বৃষ্টির দাপট কিছুটা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। ফলে স্বস্তি মিললেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি ওডিশা হয়ে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরে গিয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও মুর্শিদাবাদের উত্তর দিকে অবস্থান করছে। এই কারণেই দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। তবে শুক্রবার থেকে ফের পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার প্রকোপ বাড়তে পারে।

আরও পড়ুন: কলকাতায় ঝটিকা সফরে আচমকা প্রসেনজিতের বাড়িতে শাহ, কেন?

এ দিকে উত্তরবঙ্গে উল্টো চিত্র। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, গত দু’দিনের টানা বর্ষণের জেরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরে মোট ২০.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি থাকলেও সপ্তাহান্তে ফের বর্ষার দাপট ফিরে আসতে পারে।

Latest News

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল বাড়ির একাংশ! ১০০ মিটার দূরে ছিটকে পড়ল দরজা জানলা

ওয়েব ডেস্ক : শুক্রবার বেলায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) পূর্বের উত্তরভাগ লালপোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়িতে...

More Articles Like This