33.8 C
Kolkata

উত্তরবঙ্গে লাল সতর্কতা, পাহাড়ে ধসের আশঙ্কা!

Must Read

কলকাতা: উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (North Bengal Alert)। টানা বৃষ্টির পর সাময়িক বিরতির অবসান ঘটিয়ে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে পাহাড় ও ডুয়ার্সে (Dooars)। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ পাঁচ পার্বত্য জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বর্ষণের জেরে পাহাড়ে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক-সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। এর প্রভাবে কৃষিজমিরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি বৃষ্টির, সপ্তাহের শেষে ফের দুর্যোগের পূর্বাভাস!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন পূর্ব ছত্তীসগঢ়ে অবস্থানকারী নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবেই সপ্তাহজুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উপকূলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে সপ্তাহান্তে শহরবাসীকে ভিজিয়ে দিতে পারে জোরালো বর্ষণ।

Latest News

বারুইপুরকাণ্ডে পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু ধৃতের

বারুইপুর: বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনায় (Baruipur Incident) গ্রেফতার হওয়া অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হল পুলিশের...

More Articles Like This