4.8 C
New York

কলকাতায় প্রচার শুরু মমতার, কুণাল-শ্রেয়ার সমর্থনে বেলেঘাটায় সভা

Must Read

কলকাতা: গত ২৩ মার্চ থেকে উত্তর-দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পর্ব মিটিয়ে আজ উত্তর ২৪ পরগনার খড়দহ এবং মুরারইয়ে সভা সেরে বিকেলের দিকে কলকাতায় পা রাখছেন তিনি।বেলেঘাটা থেকে আজ কলকাতার প্রচার (Mamata Kolkata Election Campaign) শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ এবং মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে এই সভা করবেন তৃণমূল নেত্রী মমতা।

টানা এক মাস জেলায় জেলায় ঘুরে সেখানকার মানুষের আবেগ ও মাটির পরিস্থিতি বুঝে নিয়েছেন নেত্রী। তৃণমূল শিবিরের দাবি, গ্রামীণ বাংলার জনসমর্থন স্পষ্ট করে দিয়েছে যে জয়ের বিপুল ধারা তৃণমূলের ঝুলিতেই আসতে চলেছে। সেই সাফল্যের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এবার কলকাতার রাজপথে নামছেন তিনি। তীব্র গরমকে উপেক্ষা করেও মমতার মিছিলে মানুষের ঢল নামবে বলেই আশাবাদী নেতৃত্ব। বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের সমর্থনে এদিন বিকেলে প্রথম সভা বেলেঘাটায়। তারপর সন্ধ্যার মুখে নিজের কেন্দ্র ভবানীপুরের জন্য একটি মিছিল ও সভা করার কথা। শেক্সপিয়ার সরণি থেকে মিছিল করে গিয়ে অ্যালেন পার্কে একটি সভা করতে পারেন ভবানীপুরের প্রার্থী মমতা। এর মধ্যেই হলদিয়া সফর আছে মমতার। সেখান থেকে ফিরে আরেক দফায় ২৭ তারিখ পর্যন্ত টানা সভা করবেন কলকাতায়। ২৩ এপ্রিল যেমন যাদবপুর ও টালিগঞ্জের দুই প্রার্থী দেবব্রত মজুমদার আর অরূপ বিশ্বাসের সমর্থনে মমতা সভা করবেন শ্রীকলোনি যুব সংঘের ময়দানে। তারপর দিন ঐতিহাসিক মিছিল করার কথা সুলেখা মোড় থেকে গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত।

আরও পড়ুন: কাজ করছে না অ্যাপিলেট ট্রাইবুনাল, অভিযোগ আইনজীবীর, শুনানিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

Latest News

‘শুধু তৃণমূলকে টার্গেট করা হচ্ছে’, অভিযোগ মমতা’র

ওয়েব ডেস্ক : আগামী ২৩ এপ্রিল রাজ্যে হতে চলেছে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তাঁর...

More Articles Like This