28.6 C
Kolkata

৫ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে, হুঙ্কার তৃণমূল সাংসদের

Must Read

নদিয়া: “মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে”, প্রথম দফার ভোট নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malia)। শুক্রবার নদিয়ার শান্তিপুরে (Nadia Santipur) তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে রোড শো করতে আসছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া ।শান্তিপুরে দলীয় প্রার্থীর পাশাপাশি, দেশের প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। প্রথম দফার নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে এবং বাংলার মা-বোনেরা সকাল থেকে লাইন দিয়ে ‘দিদি’কে প্রাণ ভরে ভোট দিয়েছেন মন্তব্য জুন মালিয়ার।

এদিন শান্তিপুরে দলীয় প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচার সারতে আসেন জুন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথম দফার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “মা-বোনেরা যেভাবে সকাল থেকে লাইন দিয়ে ভোট দিয়েছেন, তাতে বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে।” নিজের গন্তব্যে পৌঁছতে দেরির কারণ হিসেবে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিহারে যাচ্ছিলেন বলে আকাশপথে তাঁর ক্লিয়ারেন্স পেতে দেরি হয়, যার ফলে শান্তিপুরের মানুষের কাছে পৌঁছতে তাঁর বিলম্ব হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, “বাংলার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। যতই হামলা করা হোক না কেন, আবার জিতবে বাংলা—এটাই প্রমাণিত হবে।” স্বরাষ্ট্রমন্ত্রীর ব়্যালির পর সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “এসব বাংলার সংস্কৃতি নয়। যারা দাঙ্গাবাজ, তাদের বাংলা থেকে বের করার সময় এসে গেছে।”বক্তব্যের শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীকে ‘বঙ্গ জননী’, ‘বাংলার বাঘিনী’ এবং ‘মা দুর্গা’ আখ্যা দিয়ে তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, “উনি অসাধারণ একজন নেত্রী। ৫ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে।”

আরও পড়ুন:রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতায় ঝড়েরও পূর্বাভাস, দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে?

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This