29.8 C
Kolkata

শ্রেয়সকে ছেড়ে ‘ঐতিহাসিক’ ভুল করেছে KKR! ভুল স্বীকার করে কী বললেন নাইটদের প্রাক্তন গুরু?

Must Read

ওয়েব ডেস্ক: ২০২৪ সালে আইপিএল (IPL) ট্রফি জিতে ইতিহাস গড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই সময় পার্পল ব্রিগেডের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু সেই ট্রফিজয়ী অধিনায়ককেই পরে দলে রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট, যা এখন বড় ভুল বলে মানছেন দলের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)।

সম্প্রতি এক ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চন্দ্রকান্ত পণ্ডিত স্পষ্টভাবে জানিয়েছেন যে, শ্রেয়সকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘দুর্ভাগ্যজনক’। তাঁর কথায়, শ্রেয়স শুধু দক্ষ ব্যাটার নন, একজন সফল অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন। দলের ট্রফি জয়ের পিছনে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবু কিছু পরিস্থিতি ও বৃহত্তর কৌশলের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয় ফ্র্যাঞ্চাইজি, এমনটাও জানান পন্ডিত।

আরও পড়ুন: বাইশ গজের ‘ঈশ্বর’ থেকে জনদরদী মানুষ! জেনে নিন শচীনের এক ‘অজানা’ অধ্যায়

কেকেআরের প্রাক্তন আধিকারিক বলেন, “ওকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়নি। দু’পক্ষের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল না। শুধু শ্রেয়স নয়, দিল সল্ট সহ আরও কয়েক জনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে যায়নি।”

ভারতীয় দলে শ্রেয়সের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী পণ্ডিত। তাঁর মতে, জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই এখন খুবই কঠিন হলেও শ্রেয়সের পারফরম্যান্স যথেষ্ট ভালো। তবে দল নির্বাচনের ক্ষেত্রে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য রাখার প্রয়োজন হয় বলেই অনেক সময় যোগ্য খেলোয়াড়দেরও বাইরে থাকতে হয়। বর্তমানে পাঞ্জাব কিংসের (Punjab Kings) নেতৃত্বে থাকা শ্রেয়সকে ‘পরিণত’ ও ‘নির্ভীক’ ক্রিকেটার বলেও বর্ণনা করেছেন পণ্ডিত। তাঁর মতে, শ্রেয়সের মূল লক্ষ্য থাকে ম্যাচ জেতানো— পরিস্থিতি নিয়ে অতিরিক্ত ভাবনা নয়।

দেখুন আরও খবর:

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This