উত্তর ২৪ পরগনা: গোবর ছড়িয়ে ‘শুদ্ধিকরণ’, বিধায়িকা রেখা পাত্রকে সঙ্গে নিয়ে ব্যতিক্রমী বিজয় উৎসব (Victory Celebration) পালন করল বিজেপি (BJP)। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে পালিত হল এই অভিনব বিজয় উৎসব। সুন্দরবন সংলগ্ন স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথ এলাকায় বৃহস্পতিবার বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল ও প্রতীকী ‘শুদ্ধিকরণ’ কর্মসূচির মাধ্যমে দলের জয় উদযাপন করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। তাঁকে সঙ্গে নিয়েই মহিলা বিজেপি কর্মী ও সমর্থকেরা বিজয় মিছিলে অংশ নেন। মিছিল চলাকালীন গোবরের ছড়া দিয়ে এলাকা ‘শুদ্ধ’ করার প্রতীকী কর্মসূচিও পালন করা হয়। বিজেপির দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূলের ‘অপশাসন’ ও ‘সন্ত্রাস’-এর বিরুদ্ধে লড়াইয়ের পর এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা রথীন ঘোষের
স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষ দীর্ঘদিন পর ভয়মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। নতুন সরকার গঠনের পর এলাকায় উন্নয়ন ও শান্তির বার্তা পৌঁছে দিতেই এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। মিছিল ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিশেষ করে মহিলা কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ঢাক, আবির ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি সমর্থকদের দাবি, এই বিজয় উৎসবের মধ্য দিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পরিবর্তনের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর:
