10.7 C
New York

ইউরোপীয় ইউনিয়নের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

Must Read

ওয়েব ডেস্ক : ফের শুল্ক (Tariffs) যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ইউরোপীয় ইউনিয়নের (European Union) উপর শুল্ক বসালেন তিনি। শুল্কের হার হল ২৫ শতাংশ। বাণিজ্যচুক্তি লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা সমস্ত গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বসানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হতে পারে।

শুক্রবার নিজে সোশ্যাল মিডি হ্যান্ডেল ট্রুখ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি , ইউরোপীয় ইউনিয়ন (European Union) আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সম্মত হওয়া বাণিজ্য চুক্তি মেনে না চলায়, আগামী সপ্তাহ থেকে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ইউরোপীয় ইউনিয়নের গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক (Tariff) বৃদ্ধি করতে যাচ্ছি। এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে।” সঙ্গে জানিয়েছেন, “তবে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কারখানায় গাড়ি ও ট্রাক তৈরি করে, তবে কোনো শুল্ক লাগবে না।”

আরও খবর : আমেরিকায় নির্মম পরিণতি ভারতীয় পড়ুয়ার, কেন এমন সিদ্ধান্ত?

আর এই শুল্ক কার্যকর হলে ইউরোপের একাধিক বিলাসবহুল গাড়ি দাম অনেকটাই বেড়ে যাবে আমেরিকার (America) বাজারে। তবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যে সব সংস্থা আমেরিকাতেই গাড়ি উৎপাদন করবে তাদের উপর এই শুল্ক বসবে না।

অবশ্য ট্রাম্পের অভিযোগ খারিজ করেছেন ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র। তিনি বলেছেন, চুক্তি নিয়ে যাবতীয় পদক্ষেপ করেছেন ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকাকে যথেষ্ট তথ্য দেওয়া হচ্ছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে শুল্ক চাপায়, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে ইইউ।

দেখুন অন্য খবর :

Latest News

ফল ঘোষণার আগে ‘বুথে বুথে অঙ্ক’! বলরামপুরে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী শান্তিরাম মাহাতো?

বলরামপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ভোটপর্ব শেষ। এখন অপেক্ষা শুধু ৪ মে ফল ঘোষণার।...

More Articles Like This