পুজোর আগেই জেলমুক্তি, অন্তর্বর্তী জামিন পেলেন সব্যসাচী দত্ত

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর মুখে আদালতে বড় স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি ছিলেন তিনি। প্রায় তিন মাস পর জামিন পেলেন তিনি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত জুন মাসে সব্যসাচীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। রাজারহাটের রাইগাছি এলাকার একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী সেই সময় পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ওঠে। গ্রেফতারের পর থেকেই জেল হেফাজতে ছিলেন তিনি।

আরও খবর :  মহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড় মঠ সহ একাধিক পুজোমণ্ডপে যাওয়ার সম্ভাবনা

জামিনের জন্য এর আগে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন সব্যসাচী (Sabyasachi Dutta)। কিন্তু প্রথমদিকে স্বস্তি মেলেনি। তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, তা-ও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। শেষপর্যন্ত ফের জামিনের আবেদন ঘিরে শুনানির পর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত।

অন্যদিকে, তবে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জেলমুক্তি হচ্ছে না এখনও। কলকাতা হাই কোর্ট জামিনের আবেদন করেছিলেন সুজিতও। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করেছে।

Latest News

লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

ওয়েব ডেস্ক : ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার ব্যবসার দুনিয়ায় নিজের লক্ষ্য স্পষ্ট...

More Articles Like This