31.8 C
Kolkata

গণনার আগেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী! স্ট্রং রুমের সামনে কী ব্যবস্থা? দেখুন

Must Read

জলপাইগুড়ি: গণনা (Vote Counting) পরবর্তী সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখা হবে। জেলার সাতটি বিধানসভা এলাকাতেই রাজ্য পুলিশের (West Bengal Police) পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

শনিবার জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্থাপিত স্ট্রং রুম পরিদর্শনে যান জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। সেখানেই আগামী সোমবার অনুষ্ঠিত হবে জেলার সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি আসনের ভোট গণনা।

আরও পড়ুন: সিসিটিভি বন্ধকে কেন্দ্র করে  বারাসত স্ট্রং রুমে উত্তেজনা

এদিন প্রশাসনের তরফে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে গণনা কেন্দ্র ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে আলাদা করে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।

জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সন্দীপ ঘোষ জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত ১৫ থেকে ১৭ দফায় ভোট গণনা চলবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

কঙ্গোর বিরুদ্ধে ড্রয়ের পর রোনাল্ডোকে বেঞ্চে বসানোর পরামর্শ প্রাক্তন ফুটবলারের

ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) কঙ্গোর বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর ফের সমালোচনার মুখে পড়লেন...

More Articles Like This