নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের (Bypoll) জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস (Congress)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র থেকে মিলন প্রধানকে প্রার্থী করেছে দল। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আব্দুল্লাহিল কাফি। কংগ্রেসের দুই প্রার্থীর নাম দলের সর্বভারতীয় নেতৃত্বের অনুমোদনের পর ঘোষণা করা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে কংগ্রেস শেখ জারিয়াতুল হোসেনকে প্রার্থী করেছিল। বিজেপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের পবিত্র করের সঙ্গে লড়াইয়ে তিনি বিশেষ সুবিধা করতে পারেননি। মাত্র ৭৯৪টি ভোট পেয়েছিলেন জারিয়াতুল। রেজিনগরেও কংগ্রেসের ফল ভাল হয়নি। সেখানে দলের প্রার্থী ছিলেন শেখ জিল্লু। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে চার হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন তিনি। এবার দুই কেন্দ্রেই প্রার্থী বদল করল কংগ্রেস।

আরও খবর :    ইন-সার্ভিস শিক্ষকদের টেট নিয়ে রাজ্যের বড় নির্দেশিকা

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হবে। ৯ অক্টোবর ভোটের ফল ঘোষণা করা হবে। দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও লড়েছিলেন শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্রেই জয় পান তিনি। পরে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। একইভাবে রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন হুমায়ুন কবীর। পরে রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় ওই কেন্দ্রেও উপনির্বাচন হবে।

Latest News

প্রয়াত ঠাকুমা, ৯/১১ কাণ্ডে ক্ষতিগ্রস্তদের জয় উৎসর্গ করলেন শেলটন  

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনের (US Open 2026) ফাইনালে উঠলেন বেন শেলটন (Ben Shelton)। ফাইনালে তাঁর প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভ (Alexander...

More Articles Like This