10.7 C
New York

২০ মে থেকে পাল্টাবে শুক্রের অবস্থান! ৪ রাশির জীবনে টাকার জোয়ার, প্রেমেও সুখবর

Must Read

ওয়েব ডেস্ক: বৈদিক জ্যোতিষে (Astrology) শুক্রকে সুখ, প্রেম, বিলাসিতা ও সম্পদের গ্রহ হিসেবে ধরা হয়। ২০ মে ২০২৬-এ শুক্র আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যার অধিপতি রাহু। এই সংযোগ হঠাৎ লাভ, সুযোগ ও পরিবর্তনের ইঙ্গিত দেয় (Horoscope Today)।

জ্যোতিষীদের মতে, এই সময় অনেকের আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, খুলতে পারে নতুন আয়ের পথ। বিশেষ করে ব্যবসা, মিডিয়া ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্তদের জন্য সময়টি লাভজনক হতে পারে। জেনে নিন কোন ৪ রাশি সবচেয়ে বেশি উপকৃত হতে পারে…।

আরও পড়ুন: আজ জীবনে শুভ পরিবর্তন এই ৭ রাশির, ভাগ্য সাথ দেবে

বৃষ (Taurus)

এই সময়ে আর্থিক উন্নতির জোরালো সম্ভাবনা। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। চাকরি ও ব্যবসা, দুই ক্ষেত্রেই উন্নতির সুযোগ। ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।

কন্যা (Virgo)

আয়ের বৃদ্ধি ও আর্থিক স্বস্তির ইঙ্গিত। বিনিয়োগে লাভ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন। সৃজনশীল পেশায় যুক্তদের জন্য সময়টি বিশেষ শুভ।

তুলা (Libra)

ভাগ্য সহায় হতে পারে এই সময়ে। বিদেশ-সংক্রান্ত কাজ বা ভ্রমণের সুযোগ আসতে পারে। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।

মীন (Pisces)

আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বাড়বে। নতুন কাজের সুযোগও তৈরি হবে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

ফল ঘোষণার আগে ‘বুথে বুথে অঙ্ক’! বলরামপুরে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী শান্তিরাম মাহাতো?

বলরামপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ভোটপর্ব শেষ। এখন অপেক্ষা শুধু ৪ মে ফল ঘোষণার।...

More Articles Like This